1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাবাষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী মাগুরায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ারিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত মাগুরায় মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে জুলাই শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন জামায়াত নারায়ণগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ, এক অভিযুক্তকে গণপিটুনি কুমিল্লার হৃদয়ে আজও জীবন্ত কবি নজরুল ঝড়-বৃষ্টির মধ্যেও তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত নারীসহ গ্রেফতার-৬ স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান

জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাবাষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর:
  • আপডেট টাইম : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩৮ বার

গৌরব ও সংগ্রামের ২৯তম বর্ষপূর্তি উপলক্ষে ৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে দিনাজপুরের সুইহারী মির্জাপুর অধ্যাপক নিত্যানন্দ পাঠাগারে দিনাজপুর আদিবাসী পরিষদের আয়োজনে ও সভাপতি শীতল মাডীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। এসময় তিনি তার বক্তব্যে জাতীয় আদিবাসী পরিষদের বিভিন্ন ঐতিহ্য তুলে ধরেন এবং জাতীয় আদিবাসী পরিষদের ৯ দফা দাবি আদায়ের সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কিবরিয়া হোসাইন, দিনাজপুর জেলা সমন্বয়ক,বাংলাদেশ সমাজ তান্ত্রিক দল -বাসদ।অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, শিবানী উরাও,সহ-সভাপতি, জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা কমিটি;রুবেল টুডু,সাংগঠনিক সম্পাদক, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি ;সোহেল মুরমু,সভাপতি, আদিবাসী ছাত্র পরিষদ দিনাজপুর জেলা কমিটি ;লাবু বেসরা,সহ-সভাপতি, আদিবাসী ছাত্র পরিষদ দিনাজপুর জেলা কমিটি ;নেলসন মাডী,সাংগঠনিক সম্পাদক, দিনাজপুর জেলা কমিটি, আদিবাসী ছাত্র পরিষদ দিনাজপুর জেলা কমিটির সদস্য, প্রদীপ খালকো (হাবিপ্রবি)প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা সেপ্টেম্বর মাসের মধ্যে প্রতিটি উপজেলা কমিটি পুনরায় সম্মেলনের জন্য অনুরোধ জানায় এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আদিবাসী ছাত্র পরিষদ গঠনের প্রয়োজনী পদক্ষেপে গ্রহণ করতে বলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net