1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে হরিপুরে ধানক্ষেত নিড়ানি দেওয়ার সময় বজ্রপাতে নিহত ১ জন । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে হরিপুরে ধানক্ষেত নিড়ানি দেওয়ার সময় বজ্রপাতে নিহত ১ জন ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৬ বার

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ধানক্ষেতে নিড়ানি দেওয়ার সময় বজ্রপাতে পিয়ার মোহাম্মদ (২৮) নামে ১ শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪ জন শ্রমিক। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হরিপুর উপজেলার ৩ নং– বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামে বজ্রপাতে এ ঘটনা ঘটে।
মৃত পিয়ার মোহাম্মদ ঐ গ্রামের সলেইমান আলীর ছেলে। মহসিন আলী (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও বাকি ৩ জন প্রার্থমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন।

আহত মহসিন আলী একই গ্রামের মো. তসলিম উদ্দিনের ছেলে। ৩ নং– বকুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রত্যক্ষদর্শীদের বরাতে সাংবাদিকদেরকে বলেন, মানিকখাড়ি গ্রামের ৮ জন শ্রমিক একটি ধানক্ষেত নিড়ানি দেওয়ার জন্য মাঠে যায়। ধানক্ষেত নিড়ানি দেওয়ার সময় সকাল সাড়ে ১১টার দিকে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে পিয়ার মোহাম্মদ মৃত্যু হয়। এতে গুরুতর আহত মহসিন আলীকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়াও আহত আরও ৩ জন প্রার্থমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন বলেও জানান তিনি। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সাংবাদিকদেরকে বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু খরব পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net