1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে প্রয়াত মোতালেব চেয়ারম্যান স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক

তিতাসে প্রয়াত মোতালেব চেয়ারম্যান স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২১২ বার

কুমিল্লা তিতাস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান প্রয়াত ইঞ্জিনিয়ার মোতালেব হোসেন সরকার স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় উপজেলার মাছিমপুর আর আর ইনস্টিটিউশন মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় অংশগ্রহণ করেন সাদ্দাম একাদশ বনাম তারেক একাদশ। খেলাটি দেখতে তিতাস উপজেলাসহ বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার দর্শক আসেন। ৬০ মিনিটের খেলায় তারেক একাদশ দুই গোলে সাদ্দাম একাদশকে পরাজিত করে। তারেক একাদশ হয়ে নাঈন ও আল আমিন ১ টি করে গোল করতে সক্ষম হন।

খেলায় মাছিমপুর বাজার কমিটির সভাপতি আব্দুল বাতেন সরকার রেনু ভান্ডারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম সরকার। খেলাটি উদ্বোধন করেন চান্দিনা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.মহসীন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান চৌধুরী, সমাজ সেবক সৈয়দ মোয়াজ্জেম হোসেন সরকার ও মোবারক হোসেন সরকার প্রমূখ।

এসময় প্রয়াত ইঞ্জিনিয়ার মোতালেব হোসেন সরকারের ছোট ভাই আল-মামুন সরকার ছোটন এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের অভিভাবক সদস্য ইকবাল হোসেন বাবুল, মুনসুর আলী মেম্বার, ইউপি সদস্য মজিবুর রহমান, কামাল হোসেন সরকার, সমাজ সেবক হাসান মাহমুদ অপু, মেহেদী হাসান দুলাল মুন্সি ও রঞ্জন চন্দ্র দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net