1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পানির নিচে ফসলি জমি, দিশেহারা কৃষকরা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

পানির নিচে ফসলি জমি, দিশেহারা কৃষকরা

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২৫ বার

রাঙ্গাবালীতে টানা কয়েক দিনের বৃষ্টিতে আমন ধানের ক্ষতির আশস্কা রয়েছে। সময় মতো পানি নিষ্কাশন করতে না পারলে ক্ষতির শস্কা বাড়বে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। চাষিদের অভিযোগ চাষাবাদের সুবিধার্থে এ এলাকায় বেড়িবাঁধ তৈরির সময় স্লুুইজগেট নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড। কথা ছিল স্লুুইজগেট থাকবে চাষিদের নিয়ন্ত্রণে। চাষির প্রয়োজনে স্লুুইজগেট দিয়ে পানি ওঠা-নামা করবে। এক সময় তেমনটাই ছিল। এর সুফলও পেয়েছিলেন চাষিরা।
কিন্তু সময়ের বিবর্তনে সেই স্লুুইজগেট চাষিদের কাছ থেকে প্রভাবশালীদের দখলে চলে গেছে। এখন স্লুুইজগেট দিয়ে পানির যাওয়া-আসা নির্ভর করে প্রভাবশালী চক্রের ইচ্ছা-অনিচ্ছায়।
কৃষকরা জানান, যারা স্লুুইজগেট পরিচালনা করে তারা রাতের জোয়ারে স্লুইস দিয়ে পনি ওঠায় এবং মাছ ধরার জন্য সারা দিন স্লুুইজগেট বন্ধ করে রাখে এবং সন্ধার সময় স্লুইস ছাড়ে মাছ ধরা শেষ আবার বন্ধ করে রাখে। এভাবে স্লুইস বন্ধ করে রাখলে আমাদের আমন ধানের যে চারা রোপন করেছি তা একবারে নষ্ট হয়ে যাবে। এখন আর আবার লাগানোর সময় নেই।
উল্লেখ্য, চলতি মৌসুমে রাঙ্গাবালী উপজেলার ৬ ইউনিয়নে আমন আবাদ নির্ধারণ করা হয়েছে ২৮ হাজার ২৭৮ হেক্টর।

মৌডুবী ইউনিয়ন উপসহকারি কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির বলেন, কিছু কিছু জায়গায় দিয়ে যে পরিমান পানি নামে তুলনা মুলক খুবই কম পানি নামতে পারে। ইউড্রেনটি একদম ছোট তাই পানি নামে কম। এখানে একটি বড় স্লুইস দরকার তাহলে কৃষক ভালো ভাবে কৃষি কাজ করতে পারবে। উপসহকারি কৃষি কর্মকর্তার তাগিদে স্থানীয় ইউপি সদস্যর মাধ্যমে ১১ নম্বব স্লুুইজগেট কপাট সম্পুর্ন উম্মুক্ত করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহম্মেদ বলেন, আমাদের শতকরা ৪০-৪৫ ভাগ রোপন কৃত জমির আমন ধানের ক্ষেত পনির নিচে আছে। পনি আমাদের জন্য আর্শিবাদ হিসেবে আসে যদি দির্ঘদিন যাবৎ পানি ক্ষেতে আটকে থাকে তাহলে ক্ষতির আশস্কা থাকে। আমাদের উপসহকারি কর্মকর্তাদের নির্দেশ দেয়া আছে প্রত্যেক স্লুইসগেটের সাথে জরিত থাকা লোকদের কে তারা যেন স্থানীয় জনপ্রতিনিধির দ্বারা স্লুুইজগেট গুলো অবমুক্ত করে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net