1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ মানবাধিকার কমিশন বুড়িচং উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক

বাংলাদেশ মানবাধিকার কমিশন বুড়িচং উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মুহাঃ-শরীফ সুমন।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২০ বার

বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) বুড়িচং উপজেলা শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
(১ সেপ্টেম্বর ২০২২) বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের আঞ্চলিক অফিস কার্যালয়ে উক্ত পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ফুল দিয়ে বরণ করে নেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া আঞ্চলিক শাখা কমিটির নেতৃবৃন্দরা।

বুড়িচং উপজেলা কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধার সন্তান মোঃ বিল্লাল হোসেন এর সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক মো: সেলিম( এম.এ) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক শাখা কমিটির সভাপতি মোঃজহিরুল ইসলাম গোল্ডেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা কমিটির উপদেষ্টা মো: সফিউল্লাহ, বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক শাখা কমিটির সাধারণ সম্পাদক ও গীতিকবি ও সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়। উপজেলা কমিটির সদস্যের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার আরিফ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি আব্দুল জলিল,আব্দুল কাদের,যুগ্ম সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা, সহ-সাংগঠনিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ কানু মিয়া সরকার,দপ্তর সম্পাদক সফিকুল রহমান,ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: মনির হোসেন,রমিজ,ডা.আবু কায়েদ,রাসেল, শরিফুল ইসলাম সহ সকল সদস্য বৃন্দ। অনুষ্ঠানে বক্তারা মানবধিকার বিষয়বস্তু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।সভা শেষে বিভিন্ন এলাকার ছাত্র সমাজের নেতৃবৃন্দরা বুড়িচং উপজেলা কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net