1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় অটোরিকশায় স্টিকার লাগিয়ে চাঁদাবাজির অভিযোগ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

সাতকানিয়ায় অটোরিকশায় স্টিকার লাগিয়ে চাঁদাবাজির অভিযোগ!

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৭ বার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে সিএনজি অটোরিকশায় স্টিকার লাগিয়ে একটি সমিতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এবিষয়ে ভুক্তভোগীরা স্থানীয় পুলিশ ও চট্টগ্রামের বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক ও রেজিষ্ট্রার্ড অব ট্রেড ইউনিয়নের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সাতকানিয়া থানা পুলিশ বলছে, সড়কে কোন ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবেনা।

বিভিন্ন সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা সমবায় থেকে হযরত কালু শাহ সিএনজি (ফোরস্ট্রোক) চালক বহুমুখী সমবায় সমিতির আওতায় কেরানীহাট থেকে বান্দরবান, বাজালিয়া, ছদাহা ফকির হাট, কাজির পাড়া, হাঙ্গরমুখ,সাতকানিয়ার ডলুব্রিজ, কেওঁচিয়া বণিক পাড়ায় সিএনজি অটোরিকশা গাড়ি চলাচল করে থাকেন। কিন্তু সম্প্রতি কেরানীহাট-বাজালিয়া সড়ক ও উপ-সড়ক সিএনজি অটো টেম্পো উপ পরিষদের সাইনবোর্ড লাগিয়ে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন রেজি: নং বি-১৭২৪ অর্ন্তভুক্ত রেজি: নং চট্ট-১৪৬৯/৯০ ইং উল্লেখ করে গাড়িতে স্টিকার লাগিয়ে প্রতি সিএনজি অটোরিকশা থেকে বিভিন্ন হারে টাকা আদায় করছে। সাতকানিয়া থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ থেকে জানা যায়, আব্দু শুক্কুর, আনোয়ার হোসেন কালু, শফিক আহমদ, মো. জকরিয়া ও আবুল কাসেম মিলে সিন্ডিকেড করে স্টিকার লাগিয়ে প্রতি সিএনজি অটোরিকশা থেকে টাকা আদায় করছে। কোন সিএনজি চালক টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারিরীক ভাবে লাঞ্চিত করা হচ্ছে। এনিয়ে সিএনজি অটোরিকশা চালকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন কালু বলেন, আমি আগে মনির চেয়ারম্যানের গাড়ি চালাতাম। আমি বর্তমানে বান্দরবানের থানচি বলিপাড়ায় পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করি। ব্যাংক লোনের টাকা দিতে আমার কষ্ট হয়ে যায়। আমি এসব সংগঠন করে কি করব? কোন ধরনের সংগঠনের নাম দিয়ে কারো কাছ থেকে টাকা তুলি না। কেউ যদি অভিযোগ দিয়ে থাকে এটা সম্পূর্ণ মিথ্যা।

অভিযোগকারী আবুল কালাম বলেন, ভূয়া রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সিএনজি চালকদের কাছ থেকে চাঁদাবাজী করছে চক্রটি।
এ নিয়ে শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুর্হুতে বড় ধরনের সংঘর্ষের ঘটনাও ঘটতে পারে।

এবিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, সিএনজি অটোরিকশার নামে টাকা তুলার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। আমরা সড়কে কাউকে চাঁদাবাজী করতে দিবনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net