1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের অভিযান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের অভিযান

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানুঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৫ বার

শৃঙ্খলা ফেরাতে ঢাকা জেলা ট্রাফিক পুলিশ বিশেষ অভিযান পরিচলনা করেছেন।
বুধবার(৭সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সাভারে ঢাকা আরিচা মহাসড়কে এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে সড়ক বিভাজনের ফলে যাত্রীদের দুর্ভোগ নিয়ে বাংলাভিশন টিভিতে প্রতিবেদন প্রকাশের পর পুলিশ এ অভিযান শুরু করেছে। বুধবার ৭সেপ্টেম্বর সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাজেলা ট্রাফিক পুলিশের এ্যাডমিন (প্রশাসন) আব্দুস সালামের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩০টি বাস আটক করে মামলা ও জরিমানা আদায় করা হয়। একটি লোকাল বাসের কাগজপত্র দেখাতে না পারায় বাসটিকে জব্দ করা হয়েছে।

এসময় ডাইরেক্ট লেনে সড়কের মাঝখানে যাত্রী ওঠা নামা করানো পরিবহন গুলোর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এছাড়া লোকাল লেনে বেশিক্ষণ দাড়িয়ে থাকা বাস গুলোকেও মামলা দেওয়া হয়েছে। প্রায় অর্ধশতাধিক দুরপাল্লা ও আন্তঃজেলা পরিবহনকে তিন হাজার টাকা করে মামলা দেওয়া হয়েছে।

এবিষয়ে ট্রাফিক ইনসপেক্টর আব্দুস সালাম এ প্রতিবেদক’কে বলেন, সাভারে উন্নত ট্রাফিক ব্যবস্থার জন্য সাভির্স লেন হয়েছে। কিন্তু অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলের বিঘ্ন ও জনসাধারণের ভোগান্তি হচ্ছিল। যাতে সার্ভিস লেনে গাড়ি দাড়াতে না পারে এবং মেইন লেনে যাত্রী ওঠা নামা করতে না পারে। এজন্য আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net