1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেনকে সখিপুর থানা ছাত্রদলের সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেনকে সখিপুর থানা ছাত্রদলের সংবর্ধনা

শরীয়তপুর থেকে বিশেষ প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৪২২ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক সখিপুরের কৃতি সন্তান মনির হোসেনকে সংবর্ধিত করেছে শরীয়তপুর সখিপুর থানা ছাত্রদল। শুএবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় ছাএদলের সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন শরীয়তপুরের ভেদরগঞ্জ নরসিংহপুর ফেরী ঘাটে পৌঁছালে সখিপুর থানা ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। পরে , বিশাল মোটর শোভাযাত্রা সহকারে মিছিল ও শ্লোগানের মাধ্যমে উপজেলার সখিপুর থানা বিএনপি কার্যালয়ে মিলিত হয়।

দলীয় কার্যালয়ে সংবর্ধনায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ঘোষিত গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর টেইক ব্যাক বাংলাদেশ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে প্রথম সারির নেতৃত্বে আসীন হতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সখিপুর থানা যুবদলের সভাপতি, মোস্তাক আহমেদ মাসুম বালা, সাধারন সম্পাদক কামরুজ্জামান রাজীব সরদার, সেচ্ছাসেবক দলের সভাপতি ফাইজুল সরদার,
থানা ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ সরদার,
সাবেক সাধারন সম্পাদক জিসান বালা,সাবেক সিনিয়র সহ-সভাপতি জসিম মুন্সি,সখিপুর থানা ছাত্রদলসহ নয়টি ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উৎসাহ উদ্দিপনা নিয়ে যোগদান করেন।

এসময় মনির হোসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ছাত্রদলের সংগ্রামী সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net