ঢাকা   ০৫:০৭:২১ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে নেই কোন গণশৌচাগার, বিপাকে সাধারণ মানুষ !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৪৩৯ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় নেই কোন গণশৌচাগার, বিপাকে দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষ। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ শহরে বিভিন্ন উপজেলা ও গ্রামগঞ্জ থেকে প্রতিদিন যাতায়াত করে প্রায় ৩ লাখ মানুষ। এই উপজেলাটি ঠাকুরগাঁও জেলা শহরের পরেই অবস্থান হওয়ায় এখানে শিক্ষা, চিকিৎসা, ব্যবসাসহ বিভিন্ন কাজে গ্রামগঞ্জের মানুষ সেবা নিতে আসে। এ উপজেলায় তিনটি বাসস্ট্যান্ড রয়েছে শহরের বাইরের বিভিন্ন অঞ্চলের মানুষ গন্তব্যস্থলের যানবাহনে ওঠানামা করে। অথচ এসব এলাকার একটিতেও গণশৌচাগার নেই। এতে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সব চাইতে দুর্ভোগ পোহাতে হয় মহিলা যাত্রীদের যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন যানবাহনে যাতায়াত করে। পুরুষরা কোনোভাবে খোলা জায়গায় টয়লেট করতে পারলেও নারী ও শিশুরা ব্যবহার করতে পারছেন না। এতে তারা বাইরে বের হয়ে অস্বস্তিতে পড়েন। নগরবাসীর পক্ষ থেকে গণশৌচাগার স্থাপনের দাবি উঠলেও কার্যকর সমাধান হচ্ছে না।

পীরগঞ্জ পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের অন্যতম ব্যস্ততম স্থান পীরগঞ্জ- রাণীশংকৈল বাসস্ট্যান্ড এলাকা। বিভিন্ন উপজেলার মানুষ এ সড়ক হয়েই বাসযোগে বা বিভিন্ন যানবাহনে করে উপজেলা শহরে প্রবেশ করে। প্রতিদিন এ এলাকা দিয়ে চলাচল করেন স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীসহ হাজারো মানুষ। কিন্তু গুরুত্বপূর্ণ এলাকাটিতে কোন গণশৌচাগার নেই প্রয়োজনে অনেকে আশপাশের হোটেল-রেস্তোরাঁর শৌচাগার ব্যবহার করলেও অধিকাংশই সে সুযোগ পায় না। অন্যদিকে গ্রামগঞ্জের মানুষ উপজেলা শহরে এসে বেশ সমস্যার মধ্যে পড়ে। পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলার অনেক মানুষও এ এলাকা দিয়ে ঠাকুরগাঁও শহরে ব্যবসা সহ বিভিন্ন কাজে যাতায়াত করে। প্রতিদিন শত শত যাত্রী এ বাসস্ট্যান্ড দিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করে। অথচ গণশৌচাগার নেই। এ অবস্থায় জনবহুল স্থানগুলোয় শহরের বাইরে থেকে আসা মানুষকে বিপাকে পড়তে হয়। এ বিষয়ে রাণীশংকৈল উপজেলার মিরডাঙ্গী বাজারের হাফিজুর জানান,দূর থেকে যানবাহনে আসলে প্রসাব পায়খানা করার ইচ্ছা হলে অনেক কষ্ট হয়। বর্থপালিগাঁও গ্রামের আব্দুল করিম জানান, গণশৌচাগার না থাকাই অনেক কষ্ট হয়। যদি পৌরসভা থেকে একটি গণশৌচাগার তৈরি করা হয় মানুষ অনেক কষ্ট থেকে মুক্তি পাবে।

পীরগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম চৌরাস্তা বটতলার আসে পাশে গণশৌচাগার নেই। তবে পূর্ব চৌরাস্তার মসজিদে গণশৌচাগার আছে।
পীরগঞ্জ পৌরসভার মেয়র ইকরামুল হক শৌচাগার না থাকায় দুর্ভোগের কথা স্বীকার করে জানান, পশ্চিম চৌরাস্তা বা বটতলার আসে পাশের এলাকায় জায়গা পাওয়া গেলে একটি আধুনিক গণশৌচাগার নির্মাণের পরিকল্পনা আছে। জায়গা খোঁজা হচ্ছে। কেউ জায়গা দিলে দ্রুত কাজ করা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি