ঢাকা   ০৭:৩২:৪০ পিএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নির্যাতনকারীদের আটকের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৩১৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মেডিকেলে কিশোর ফইজুল নির্যাতনকারীদের আটকের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চরকডাঙ্গী গ্রামে ভাড়া পুকুরে মাছ চুরির অভিযোগে ফইজুল ইসলাম(১২) নামের এক কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের আটকের দাবিতে ২৪ অক্টোবর সোমবার সকাল ১১ টায় এ মানববন্ধন প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে বালিয়াডাঙ্গী উপজেলার আমতলা গ্রামের লোকজন।

ফয়জুলকে আটক করার পরে রাজ্জাক ফইজুল ইসলামের শরীরের বিভিন্ন জায়গায় মারধর ও এলোপাতাড়ি কাটা ছেঁড়া করে, ফয়জুল মারধরের স্বীকার হয়ে গুরুতর আহত হয়ে পড়লে রাজ্জাকের পুকুরের কিছুদূর পূর্বে আমতলা গ্রামে লাবলু প্রফেসরের ইট ভাটাই নিয়ে আসে ফয়জুল কে বসিয়ে রাখে। ফইজুলের শরীরের বিভিন্ন যায়গার কাঁটা-ছেঁড়া ছেলেটির রক্তক্ষরনের ফলে মৃত্যুর আশংকা। এ কর্মসূচিতে এলাকার গ্রাম বাসি বলেন, মহিষমারি গ্রামের মাছ ব্যবসায়ী তসলিম উদ্দিন ওরফে বৈশাখ ও তার ছেলে আব্দুর রাজ্জাক কে দ্রুত আটক করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি