1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন এমপি মেরী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

তিতাসে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন এমপি মেরী

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৪৭১ বার

কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সিআইপি সেলিমা আহমাদ মেরী তিতাস উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন।

শনিবার (১ অক্টোবর) রাতে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর স্বর্গীয় শচীন্দ্র রায় ও কাতার প্রবাসী হারাধন রায়ের বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মের নারী-পুরুষের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের কাছে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান তুলে দেন।

এসময় তিনি বলেন, আমার নির্বাচনী আসন তিতাস-হোমনায় শারদীয় দূর্গাৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করার লক্ষে প্রশাসনসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে। শান্তি শৃংখলা রক্ষার্থে আইন শৃংখলা বাহিনী সর্বদা সজাগ রয়েছে। প্রতিটি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের লোকদের নির্বিঘ্নে তাদের পূজা উদযাপন করার আহবান জানান এমপি মেরী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলম সরকার, প্রচার সম্পাদক জাকির মুন্সি, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মোসলেম মিয়া, জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী মোঃ সাজ্জাদ সিকদার, কলাকান্দি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার, ভিটিকান্দি ইউপি বাবুল আহমেদ, আওয়ামী লীগ নেতা গাজী সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোবরক সরকার, ইউপি সদস্য মুনসুর আলী, মজিবুর রহমান, অরুন দাস সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net