ঢাকা   ১২:১৮:৫১ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ – বাবর

শেখ দিদার,চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৩৫৯ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণ হিসেবে বিবেচনা করা গণহারে গাছ নিধনসহ বিভিন্ন ধরনের পরিবেশ বিরোধী কর্মকাণ্ডের পাশাপাশি বৃক্ষ রোপণে অনাগ্রহী হওয়া। যার ফলে বায়ুমন্ডলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অক্সিজেনের ঘাটতিও পৃথিবী হুমকি মুখোমুখি দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই বৃক্ষ রোপণের নির্দেশনা দিয়ে থাকেন তারই ধারাবাহিকতায় এই বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন দূর্বার তারুণ্য। গত মাসে সামজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দূর্বার তারুণ্য ‘আমরা মালি’ শীর্ষক বৃক্ষরোপন করে এক ব্যতিক্রমী কার্যক্রম সূচনা করার পর থেকেই চলছে একের পর এক কর্মসূচি। প্রতিটা পর্বেই নতুন মালির সৃষ্টির মাধ্যমে বৃক্ষের পরিচর্যা বৃদ্ধি ছাড়াও এ প্রজেক্টে বৃক্ষের পরিচর্যার বিষয়ে গণমানুষও সচেতন হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ ৭ অক্টোবর, শুক্রবার, সকাল ১১ ঘটিকায় চট্টগ্রামে ডিসি হিলে শতাধিক বৃক্ষরোপনের মাধ্যমে প্রজেক্টটির চলমান তৃতীয় পর্ব সম্পন্ন করা হয়। দূর্বার তারুণ্য এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্বার তারুণ্য এর প্রধান উপদেষ্টা হেলাল আকবর চৌধুরী বাবর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, বৃক্ষরোপণের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে বৃক্ষরোপণ ও এর পরিচর্যা করতে হবে। তাতে করে মানবজাতি ও প্রাণীকুলের বৃহত্তর কল্যাণ সাধিত হবে। তাছাড়া ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে বৃক্ষরোপণ তথা বনায়নের ভূমিকা সবচেয়ে বেশি। গাছবিহীন পৃথিবী এক মুহূর্তও অসম্ভব। মানুষের যাপিত জীবনের সব কিছুই গাছকে ঘিরে ও গাছকে নিয়ে। তাই গাছ নিধন হলে গাছ শুধু একাই মরে না। মানুষসহ প্রায় সব প্রাণসত্তার জন্যই তা ঝুঁকি ও উত্কণ্ঠার কারণ হয়ে দাঁড়ায়। একটি পূর্ণবয়স্ক বৃক্ষ বছরে যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করে, তা কমপক্ষে ১০ জন পূর্ণবয়স্ক মানুষের বার্ষিক অক্সিজেনের চাহিদা মেটায়। তাই বৃক্ষ রোপন ও এর পরিচর্যা উভয়ই গুরুত্বপূর্ণ। দূর্বার তারুণ্য এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবু আবিদ প্রজেক্ট সম্পর্কে বলেন, আসলে বৃক্ষরোপণে সবার আগে চাই আন্তরিকতা। ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ বললে বৃক্ষরোপণের দায়টা কি সুকৌশলে অন্যের কাঁধে ঠেলে দেওয়া হয় না? এটা আর যাই হোক আন্তরিকতার পরিচয় নয়। সত্যি সত্যি পৃথিবীকে বাঁচাতে চাইলে আমাদের মনের কথা হোক: ‘আসুন, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’। আর পরিবেশ যার মাধ্যমে বাঁচবে, সে হল বৃক্ষ। তাই বৃক্ষকে বাঁচানোর জন্য ই আমরা মালি প্রোগ্রাম। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, দূর্বার তারুণ্য এর সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আদিল, সাংগঠনিক সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম, মোঃ আবুল হাসান, কামরুল ইসলামসহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি