1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিঠাপুকুরে প্রাণী সম্পদ কর্মকতার অভিযানে মাংস ব্যবসায়ীর জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

মিঠাপুকুরে প্রাণী সম্পদ কর্মকতার অভিযানে মাংস ব্যবসায়ীর জরিমানা

মাজেদুল ইসলাম মাসুদ, রংপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৩৬৭ বার

মিঠাপুকুরে পচা মাংস বিক্রি করার সময় রফিকুল ইসলাম নামে এক কসাইকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় রফিকুল কসাইকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা এবং পচা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।

২৬ অক্টোবর বুধবার সকালে উপজেলার লতিবপুর ইউনিয়নের জায়গীর বাসস্ট্যান্ড ওভার ব্রিজের নিচে মাংস বিক্রি করার সময় ঐ কসাইকে জরিমানা করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউট নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সরেজমিনে গিয়ে জানাযায়- দীর্ঘদিন ধরে জায়গীরহাটসহ জায়গীর বাসস্টান্ড কসাইয়ের দোকানগুলোতে রোগা,অসুস্থ, ফ্রিজে রাখা পচা বাসি মাংসসহ ভালো মাংস একত্রে করে কসাইরা বিক্রি করে আসছিলেন। বিভিন্ন সময়ে অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা একরামুল হক (মন্ডল) মাংসের দোকানে গিয়ে মাংস পরীক্ষা করেন। এসময় তারা দেখতে পান, মঙ্গলবারে বিক্রি না হওয়া মাংস ও বুধবার সকালে জবাইকৃত গরুর মাংস একত্রিত করে বিক্রি করছেন। বিষয়টি অবগত হওয়ার পর নিশ্চিত হয়ে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউট ম্যাজিস্ট্রেটকে বিষয়টি তিনি অবগত করেন।

মাংস ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন- মঙ্গলবার জবাইকৃত গরুর ২০ কেজি মাংস বিক্রি না হওয়ায় ফ্রিজে রেখেছিলাম। পরের দিনে জবাইকৃত গরুর মাংসের সাথে তা মিশ্রণ করি। একদম ভালো মাংস দাবি করে তিনি জানান, আমি কম দামে এবং সুনামের সহিত ব্যবসা করায় একটি পক্ষ আমাকে কৌশলে ফাঁসিয়েছে। আমি চাই আমার মত সব কসাইরা এখন থেকে কসাইখানায় গরু এনে গরু জবাই করুক। তাতে বোঝা যাবে কে কতটা ভালো গরু জবাই করে।

প্রাণিসম্পদ কর্মকর্তা একরামুল মন্ডল বলেন-উপজেলার বিভিন্ন স্থানে ও হাটবাজারে নিয়ম না মেনে গরু জবাই করা হচ্ছে। গরু জবাই করার ক্ষেত্রে গরুর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় সম্পর্কে অবগত না হয়ে অবাধে জবাই করা হচ্ছে। পচা ও ফ্রিজে রাখা মাংস একত্রিত করে ব্যবসা পরিচালনা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। গরু জবাই করার ক্ষেত্রে নিয়ম নীতি সংক্রান্ত বিষয়ে কসাইদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। পাশাপাশি অসাধু ব্যবসায়ীরা যেন সাধারণ জনগণকে ঠকিয়ে মাংস বিক্রি করতে না পারে সেক্ষেত্রে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে অবগত করেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউট ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান- মাংস ব্যবসায়ীকে পচা ও বাসি মাংস রাখার দায়ে জরিমানা করা হয়েছে। পচা ও ফ্রিজে রাখা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।মাংস ব্যবসায়ীকে ভবিষ্যতে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই এবং মাংস বিক্রির বিষয় সতর্ক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net