1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

মীরসরাইয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলার সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৩০৫ বার

মীরসরাইয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।১ অক্টোবর (শনিবার) সকাল ১১ টার উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টারের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবসটি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে মঘাদিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী নুর হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিজামপুর কলেজের সাবেক অধ্যাপক আতিকুর রহমান খাঁন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহ আলম,মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বশর লাতুমিয়া, বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হোসেন ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সহ প্রমুখ।

অনুষ্ঠানে প্রবীণদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার। তিনি বলেন, “প্রবীণদের অভিজ্ঞতা নবীনদের জীবনে কাজে লাগাতে হবে। আামাদের উচিত শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষাথীদেরকে প্রবীণ অধিকার বিষয়ে জানানো; জাতীয় প্রবীণ নীতিমালা সম্পর্কে জানানো।”

তিনি আরো বলেন, “প্রবীণ দিবসের অনুষ্ঠানে শুধু প্রবীণ নয় নবীদের অংশগ্রহণও থাকতে হবে। কেননা নবীনদের মানবিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে প্রবীণদের অধিকার সুনিশ্চিত হবে না। তাই প্রবীণ দিবস নবীন ও প্রবীণ উভয়ের অংশগ্রহণে আগ্রহী করতে হবে।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net