1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রানীশংকৈলে কাদিহাট বেগুনবাড়ি দাখিল মাদ্রাসার অবৈধ ম্যানেজিং কমিটির ও সুপারের বিরুদ্ধে অভিযোগ । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

রানীশংকৈলে কাদিহাট বেগুনবাড়ি দাখিল মাদ্রাসার অবৈধ ম্যানেজিং কমিটির ও সুপারের বিরুদ্ধে অভিযোগ ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২৮৭ বার

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় কাদিহাট বেগুনবাড়ি দাখিল মাদ্রাসার এডহক কমিটি মেয়াদ আগামী ০৬/০৪/২০২২ ইং তারিখে শেষ হবে। এমত অবস্থায় মাদ্রাসার সুপার সিরাজুল ইসলাম তার ব্যক্তির স্বার্থে গোপনে ম্যানেজিং কমিটি গঠনের চেষ্টা করলে মাদ্রাসার ছাত্রছাত্রীর অভিভাবকগণ বিষয়টি অবগত হওয়ায় বিধি মোতাবেক কমিটি গঠনের জন্য রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে ২৩/০১/২০২২ ইং তারিখে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। ২৫/০১/২০২২ ইং তারিখে রানীশংকৈল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধ্যমে জানতে পারি যে ম্যানেজিং কমিটির গঠনের পরক্রিয়া সম্পন্ন হয়েছে। মাদ্রাসার সুপার সিরাজুল ইসলাম, ম্যানেজিং কমিটি অনুমোদনের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনলাইনে কাগজপত্র প্রেরণ করেছেন ।

পরে ২৬/০১/২০২২ ইং তারিখে রেজিস্ট্রার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা এর বরাবরে, মাদ্রাসার একজন ছাত্রীর অভিভাবক ইব্রাহিম(০১৭২২৬৫৯৫৩৩) লিখিত অভিযোগ করেন অবৈধ কমিটির বিরুদ্ধে । বর্তমানে ২২ জন ছাত্র-ছাত্রী নিয়ে প্রতিষ্ঠানটি চলছে । প্রতিষ্ঠানটি ১৯৯৫ সালে এমপিও ভুক্ত হয় । জোড়া তালির মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন মাদ্রাসার সুপার সিরাজুল ইসলাম, ৬ মাস ধরে প্রতিষ্ঠানে অনুপস্থিত সুপার তার বিরুদ্ধে এলাকার অভিভাবকগণের অনেক অভিযোগ রয়েছে। কাদিহাট বেগুনবাড়ি দাখিল মাদ্রাসায় সুপার সিরাজুল ইসলাম জালিয়াতির মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠন করেছেন, মর্মে ছাত্রীর অভিভাবক ইব্রাহিম অভিযোগ করেছেন সুপারের বিরুদ্ধে । যারা এ কমিটির বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদেরকেই অবৈধ কমিটিতে নাম রাখা হয়েছে। এ বিষয়ে রানীশংকৈল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাদির হাট বেগুনবাড়ি দাখিল মাদ্রাসার সুপার সিরাজুল ইসলাম আমার সঙ্গে কোন যোগাযোগ করেন নাই , এবং অফিসে আসেন না । ঠিকমতো প্রতিষ্ঠানও জান না, বলে এলাকার অনেক অভিযোগ রয়েছে, তাই তার কাছে লিখিত নেওয়া হয়েছে যে সে যেন প্রতিদিনই প্রতিষ্ঠানে থাকেন । আমি প্রতিষ্ঠানে নিজেই গিয়েছি সেখানে গিয়ে দেখি ঠিক মত ছাত্রছাত্রী উপস্থিত নেই, এবং বিদ্যালয়ের প্রতি রুমে ঠিকমতো চেয়ার বেঞ্চ ও নেই ! ছাত্র-ছাত্রীরা এসে কোথায় বসে লেখাপড়া করবে সে রকম কোন পরিবেশ নেই । তাই যথাযথভাবে আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করব ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net