ঢাকা   ০১:৫১:৪৫ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

লালমনিরহাটের সীমান্তে ২ বাংলার মিলন মেলা

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৩৯০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২ বছর বন্ধ থাকার পর এ বছর এবারে কালীপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা এলাকায় সীমান্তে চোঁখের জলে পূর্ন হলো ২ বাংলার মিলন মেলা। আইনের জটিলতা দিয়ে যেন এ মিলন মেলা বন্ধ না হয় আবেদন সকলের।

২ বছর বন্ধ থাকার পর এ বছর লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের মেচেরঘাট সীমান্তে কালীপুজা উপলক্ষে মঙ্গলবার সকালে ২ বাংলার এ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে । সকাল ৭ টার দিকে শুরু হওয়া এ মিলন মেলা চলে দুপুর ১২ টা পর্যন্ত। শত শত মানুষ সীমান্তে ছুটে এসেছে রক্তের টানে। কাছের লোকজনদের দেখতে পেয়ে তারা কান্নায় ভেঙ্গে পড়েন। তবে অনেকই প্রাণের টানে ছুটে এলেও আত্মীয়দের দেখা না পেয়ে মন খারাপ করেও চোঁখের জল মুছতে মুছতে ফিরে গেছেন। আবার অনেকেই স্বজনদের সাথে স্মৃতি টুকো ধরে রাখতে তুলছেন সেলফি, ছবি।

দীপালী রানী (৫৪)। বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর এলাকায়। মঙ্গলবার ভোর রাতে জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের মেচেরঘাট সীমান্তে এসে বসে আছে। কালীপূজা উপলক্ষে ২ বাংলার লোকজনের দেখার করার সুযোগ দিবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গুনছেন অপেক্ষার প্রহর,কখন শেষ হবে রাত। সকাল সাড়ে ৯ টার দিকে তার খালাতো বোনের ছেলে জয়ধর বাবুর সাথে দেখা হয়। দেখা হলেও ভাগিনাকে ধরিয়ে ধরে আদর করতে পারেনি দীপালী রানী। কারণ বাঁধা হয়ে দাড়িয়েছে ২ বাংলার সীমান্তে কাটাতারের বেড়া। ভাতিজার সাথে দেখা করে ফেরার পথে দীপালী রানী জানান, ১৯৪৭ সালে দেশ ভাগের সময় তার খালা-খালু ভারতে চলে যায়। সেই সময় ছোট খালা ২বোনের সাথে শেষ দেখা হয়। কয়েক বছর আগেও এক বার খালাতো বোনের সাথে দেখা হয়ে ছিলো দীপালী রানী। কিন্তু গত বছর তার সেই খালাতো বোন মারা গেলেও যেতে পারে নাই। আজ তার ভাগিনাদের কাছে পেলেও ধরিয়ে ধরতে পারে নাই।

মিলন মেলায় আসা সফিকুল ইসলাম ও রবিন্দ্র নাথ জানান, বছরে একটা দিন আমরা কালী পূজা উপলক্ষে আমাদের আপন জনের দেখা করার সুযোগ পাই। সে যেন অব্যহত থাকে। আইনের জটিলতা দিয়ে যেন এ মিলন মেলা বন্ধ না হয়। তারা আরো বলেন, বছরে এমন একটি মিলনমেলা আমাদের মানবিক পৃথিবী তৈরীতে ভুমিকা রাখবে।
পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন চেয়ারম্যান রবিউল হক মিরন জানান,এ সীমান্তে প্রতিবছর কালীপূজা উপলক্ষে ২ বাংলার মিলন মেলা বসে। এতে অনেকেই তাদের পুরাতন আত্মীয় -স্বজনের দেখা করতে পেয়ে বেশি খুশি মনে বাড়ি ফিরেন। এটা অব্যাহত থাকা প্রয়োজন বলে ২ বাংলার মানুষের প্রানের দাবী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি