1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে ১০ কেজি মাদক ব্যবসায়ী আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি

সৈয়দপুরে ১০ কেজি মাদক ব্যবসায়ী আটক

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৩৭৭ বার

সৈয়দপুরে ১০ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নীলফামারী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। আটক দুইজন হলো মো. ফয়সাল (২৮) ও মো. রশিদুল ইসলাম (৩৮)। এদের একজনের বাড়ি কুমিল্লায় এবং অন্যজনের সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের দক্ষিন নিয়ামতপুর এলাকায়।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনের নেতৃত্বে মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করা হয়। সাথে ছিলেন পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম ও বিভাগীয় স্টাফবৃন্দ।

অভিযানকালে প্রথমে দক্ষিণ নিয়ামতপুর নিবাসী মো. মোস্তাকিমের ছেলে মো. রশিদুল ইসলাম (৩৮) কে তার বসতবাড়ি থেকে ২৫০ ( দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যানুযায়ী সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুরে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়।

এসময় চাঁদপুর থেকে দিনাজপুর অভিমুখী পদ্মা এক্সক্লুসিভ যাত্রীবাহী বাস তল্লাশি করে বাসের যাত্রী মো: ফয়সাল (২৮) কে ১০ (দশ) কেজি গাঁজা সহ আটক করা হয়। সে কুমিল্লার জোলাই কুরিয়াপাড়া নিবাসী মোঃ আব্দুল জলিলের ছেলে।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের
উপ-পরিদর্শক জায়েদ আল জাফরী বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে সৈয়দপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net