1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

চৌদ্দগ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৯৩ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে লিটন মিয়া (৪৮) নামে এক লম্পট শ্বশুরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃত লিটন পৌরসভাধিন রামচন্দ্রপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, ‘শুক্রবার রাতে ওই গৃহবধূর শ্বাশুড়ী বেড়াতে যায়। এই সুযোগে শ্বশুর লিটন মিয়া রাতে তার পুত্রবধূকে জোরপূর্বক দুইবার ধর্ষণ করে। পরদিন সকালে গৃহবধূ থানায় এসে শ্বশুর লিটন মিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে’।

তিনি আরও বলেন, ‘আটকের পর শ্বশুর লিটন মিয়া পুত্রবধূকে ধর্ষণের কথা স্বীকার করেছে। মেডিকেল পরীক্ষার জন্য গৃহবধূকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে’।

এ ব্যাপারে ভুক্তভোগি ওই গৃহবধূ বাদী হয়ে শশুর লিটন মিয়াকে আসামী করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী প্রবাসে থাকেন। তিনি তার দেড় বছরের শিশু সন্তান নিয়ে শ্বশুর বাড়ীতে থাকেন। শুক্রবার তার শ্বাশুড়ী বেড়াতে যায়। রাত আনুমানিক ১টায় শ্বশুর তাকে প্রথমে জোর করে ধর্ষণ করে। পরবর্তীতে তিনি আবারো তার ইচ্ছার বিরুদ্ধে দ্বিতীয়বার ধর্ষণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net