1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে বৈদ্যুতিক স্পর্শে প্রাণ গেল যুবকের! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে বৈদ্যুতিক স্পর্শে প্রাণ গেল যুবকের!

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২৫০ বার

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় বৈদ্যুতিক স্পর্শে মো. আলমগীর নামে এক যুবকের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৫ অক্টোবর)সকালে রানীশংকৈল উপজেলার উমরাডাঙ্গী ভূতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর (২৩) রানীশংকৈল উপজেলার পদমপুর উমরাডাঙ্গী গ্রামের আকতার আলীর ছেলে। বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন ৪নং –লেহেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কালাম। স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে,ঘটনার দিন সকালে একই গ্রামের মুকতার হোসেনের বৈদ্যুতিক মিটার রাস্তার পাশে আমগাছের সাথে বাঁধা ছিল। সেই রাস্তার পাশদিয়ে যাওয়ার সময় আমগাছের কাছে গেলে আলমগীর বৈদ্যুতিক স্পর্শে জড়িয়ে যায়। এবং ঘটনাস্থলেই সে মারা যায়। তখন স্থানীয়রা আলমগীরের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। স্থানীয়রা আরও জানায় গতকাল সারাদিন বৃষ্টি হওয়াতে বৈদ্যুতিক তার গাছের সাথে লেগে বিদ্যুৎপৃষ্টে হয়ে এমন ঘটনা ঘটেছে হয়তো ।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যায়। কারো কোন অভিযোগ না থাকায় আলমগীরের লাশ দাফনে অনুমতি দেওয়া হয় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net