ঢাকা   ১০:৪৫:২৭ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

ঢাকার ২৬ টি থানার কর্মীসভা করবে বিএনপি

মোঃ জাকির হোসেন -
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৫২০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ টি থানায় কর্মীসভা করবে বিএনপি। আগামী ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে ২৬ টি থানার এ কর্মীসভা অনুষ্ঠিত হবে। কর্মীসভা গুলো প্রতিদিন সংশ্লিষ্ট থানা এলাকায় দুপুর ৩ টা থেকে বিকেল ৫.৩০ মিনিট পর্যন্ত চলবে।
কর্মীসভায় কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা অংশ নিবেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য হাজী মোঃ ইউসুফ জানান, থানা কমিটি গঠনের লক্ষ্যে সাংগঠনিক সভা ও আগামী আন্দোলন সংগ্রামে গতি আনতেই এ কর্মী সভা ডাকা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির থানা সমূহের কর্মীসভার সময়সূচি —
২৮ অক্টোবর শুক্রবার দারুসসালাম ও শাহআলী থানা, ২৯ অক্টোবর শনিবার মিরপুর ও কাফরুল থানা, ৩০ অক্টোবর রবিবার গুলশান ও বনানী থানা, ৩১ অক্টোবর সোমবার বাড্ডা ও রামপুরা থানা, ১ নভেম্বর মঙ্গলবার উত্তরা পূর্ব ও বিমানবন্দর থানা, ২ নভেম্বর বুধবার খিলক্ষেত ও ভাটারা থানা, ৩ নভেম্বর বৃহস্পতিবার উত্তর খান ও দক্ষিণ খান থানা, ৫ নভেম্বর শনিবার হাতিরঝিল ও শিল্পাঞ্চল থানা, ৬ নভেম্বর রবিবার তেজগাঁও ও শেরে-বাংলা নগর থানা, ৭ নভেম্বর সোমবার মোহাম্মদপুর ও আদাবর থানা, ৮ নভেম্বর মঙ্গলবার ক্যান্টনমেন্ট ও ভাষানটেক থানা, ৯ নভেম্বর বুধবার পল্লবী ও রুপনগর থানা, ১০ নভেম্বর বৃহস্পতিবার তুরাগ ও উত্তরা পশ্চিম থানা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি