1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে দুদকের অভিযানে তিন টিকেট কালোবাজারি আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ

সৈয়দপুরে দুদকের অভিযানে তিন টিকেট কালোবাজারি আটক

মোঃজাকির হোসেন, নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৩০০ বার

নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে তিন টিকিট কালোবাজারি কে আটক করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১০ অক্টোবর) সকাল থেকে দুপুর ৩ টা পর্যন্ত রেলওয়ে স্টেসনসহ শহরের আধুনিক বাণিজ্য কেন্দ্র প্লাজা সুপার মার্কেটে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক তিনজন হলো স্টেসনের কুলি শামিম (৪৫), পিতা মৃত শফিক, হাতিখানা ক্যাম্প, আরিফ হোসেন (৩০), আইনুল হক, মুন্সিপাড়া,
সৈয়দপুর প্লাজা মার্কেটের দ্বিতীয় তলার গ্লোবাল কম্পিউটারের পরিচালক সারোয়ার সারফারাজ (৩২), সাইফুল ইসলাম, মুন্সিপাড়া। এসময় দুদকের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে স্টেসনের কুলি সর্দার আব্বাস (৪৫) ও ফাতেমা কম্পিউটারের মালিক মতিয়ার রহমান (৩০)। ইলিয়াস প্রামাণিক, মুন্সিপাড়া।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক সাফদারুল ইসলাম। তার সাথে ছিলেন উপ-পরিচালক নুরে আলম সিদ্দিক, জয়ন্ত শাহা, রুবেল হোসেনসহ সৈয়দপুর থানার দুইজন এসআই ও রেলওয়ে থানার এসআই মিন্টু আহমেদ।

দুদক টিম সকাল ৮ টায় স্টেসনে ও আশেপাশে যাত্রী বেশে খোঁজ খবর নিয়ে প্রাপ্ত তথ্যানুযায়ী প্রথমে প্লাজা মার্কেট থেকে সারোয়ার ও পরে আরিফকে আটক করে। তাদের মাধ্যমে স্টেসন এলাকা থেকে সৈয়দপুর থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্টেনের আগামীতে ১৩ অক্টোবরের দুই সিটের একটি টিকিটসহ শামিম কে আটক করে। পরে তাদের স্টেসন কর্তৃপক্ষের জিম্মায় ছেড়ে দেন।

আটককৃতদেরসহ সৈয়দপুর রেলওয়ে স্টেসনের দায়িত্বরত স্টেসন মাস্টার টুটুল চন্দ্র সরকার, বুকিং সহকারী মাহবুবুর রহমান, ইশিতা পারভিনকে সরাসরি এবং স্টেসন মাস্টার শওকত আলী কে মুঠোফোনে জিজ্ঞাসাবাদ করেন দুদক। তারা সিসি ক্যামেরা নষ্ট, এনআইডি নেয়ার যৌক্তিকতা এবং কালোবাজারিদের কাছে টিকিট বিক্রির ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি।

আটক শামীম জানায়, সে সোমবার সকালে কাউন্টারের একজনের কাছ থেকে টিকিট কিনে নিয়েছে। পরে বেশি দামে বিক্রি করবে। এই কাজ করেই সে সংসার চালায়। সে আরও জানায়, তার কাছ থেকে আটক কম্পিউটার দোকানদাররাসহ অনেকেই টিকিট নেয়। আবার তাদের কাছ থেকেও সে কিনে। সেসহ কুলি সর্দার আব্বাস ও রুবেল নামে এক মাছ ব্যবসায়ীও একইভাবে টিকিট কালোবাজারি করে।

দুদক সহকারী পরিচালক সাফদারুল ইসলাম জানান, টিকিট নিতে যে জাতীয় পরিচয়পত্র নম্বর (এনআইডি) নেয়া তা দিয়ে কেন নির্ধারণ করা যায়না যে কোন এনআইডি’র বিপরীতে কোন টিকিট দেয়া হয়েছে। তাহলে সংশ্লিষ্ট সফটওয়ারের কার্যকারীতা কি? জনগণের সাথে শুধু প্রতারণা করা হচ্ছে এই অজুহাতে।

তাছাড়া সিসি টিভি ক্যামেরা নষ্টের অজুহাতে কালো বাজারিদের টিকিট দিতে সহায়তা করছে স্টেসনের দায়িত্বরতরা। কেননা তারা অনেকে তিন চার বছর ধরে একইস্থানে কর্মরত। এসব বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়ে আটক তিনজনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য স্টেসন মাস্টারকে হস্তান্তর করা হলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net