1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আ"লীগ সরকারের অন্যায়ের বিরুদ্ধে জাতীয়পাটি রাজপথে প্রতিবাদ করছে। -সৈয়দপুরে জিএম কাদের - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

আ”লীগ সরকারের অন্যায়ের বিরুদ্ধে জাতীয়পাটি রাজপথে প্রতিবাদ করছে। -সৈয়দপুরে জিএম কাদের

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২৭৯ বার

আওয়ামীলীগ সরকারের অন্যায়ের বিরুদ্ধে জাতীয়পাটি রাজপথে প্রতিবাদ করছে বলে জাতীয়পাটির বিরুদ্ধে সরকার মিথ্যাচার করছে। সরকারের কাছ থেকে কোন সুবিধা পাওয়ার জন্য নয় বরং তারা অন্যায় করেছে বলেই বিরোধীতা করা হচ্ছে। অনিয়ম দূর্নীতি করায় জনগণের আস্থা হারিয়েছে শেখ হাসিনার সরকার। তাই জনগণের প্রতি দায়িত্ববোধ থেকেই জাতীয় পার্টি জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছে। এখন থেকে আওয়ামীলীগের সাথে আমাদের আর কোন সম্পর্ক নাই। আগামী নির্বাচনে আমরা এককভাবে অংশগ্রহণ করবো।

উপরোক্ত মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদের এমপি। তিনি মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা ১২ টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন। জাতীয় ছাত্র সমাজের রংপুর মহানগর কমিটির ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিতে তিনি আকাশপথে সৈয়দপুরে আসেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. মাহমুদ হাসানের বক্তব্যের প্রেক্ষিতে এই কথাগুলাে বলেন।

এসময় তাঁর সাথে ছিলেন, পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুল হক চন্নু এমপি, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাসুদ এমপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, আলহাজ্ব আদেলুর রহমান আদেল এমপি, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তফিজুর রহমান মোস্তফা, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন।

জিএম কাদের আরও বলেন, জাতীয় পার্টি গণমানুষের সংগঠন। আমরা সবসময় জনগণের কল্যাণে কাজ করি। তাই জনস্বার্থেই সব ধরণের অন্যায় অপকর্মের বিরুদ্ধে সোচ্চার। সরকার ভাল কাজ করলে আমরা সহযোগীতা করেছি। খারাপ করায় তার প্রতিবাদও জানাই। এতে মনঃক্ষুণ্ণ হয়ে মিথ্যে অপপ্রচার চালালে সময়েই তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

সরকার দূর্নীতিতে এতটাই নিমজ্জিত যে সামান্য সমালোচনাও সহ্য করতে পারেনা। সত্য আড়াল করতে তারা মিথ্যাচারে মেতে উঠেছে। তাই তাদের সাথে আমরা আর নেই। আগামী সাধারণ নির্বাচন সারাদেশে জাতীয় পার্টির এককভাবে প্রার্থী দিবো। ইনশাআল্লাহ আমাদের নেতৃত্বেই সরকার গঠিত হবে। এলক্ষ্যে ইতোমধ্যেই আন্দোলনের রূপরেখা তৈরী করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net