1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে জেলা তথ্য অফিসের এর আয়োজনে মহিলা সমাবেশ । - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

ঠাকুরগাঁওয়ে জেলা তথ্য অফিসের এর আয়োজনে মহিলা সমাবেশ ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৩১৬ বার

২৫ অক্টোবর মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের কর্তৃক নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে মহিলা সমাবেশের আয়োজন করা হয়। উক্ত মহিলা সমাবেশে মোছাঃ দেলোয়ারা বেগম, প্রধান শিক্ষক, নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরগঞ্জ, ঠাকুরগাঁও এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফাইজুল ইসলাম, উপাধ্যক্ষ, ডি. এন কলেজ ও প্রতিষ্ঠাতা পরিচালক, পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল, ঠাকুরগাঁও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ জিন্নাতারা ইয়াসমিন, পীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক ও আছিয়া খাতুন , সহকারী শিক্ষক।

মহিলা সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন এইচ. এম. শাহজাহান মিয়া, সহকারী তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, ঠাকুরগাঁও। মহিলা সমাবেশে করোনাভাইরাস পরিস্থিতি ও দুর্যোগকালে সরকারের বিভিন্ন পদক্ষেপ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারী উন্নয়নে সরকারের গৃহীত কার্যাবলী, ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম এবং তথ্য অধিকার বিষয় নিয়ে আলোচনা করা হয়। মহিলা সমাবেশে প্রায় ১৪০ জন মহিলা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net