1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদী করিমপুরে জেলেদের উপর অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

নরসিংদী করিমপুরে জেলেদের উপর অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সফিকুল ইষলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২৯৬ বার

নরসিংদী করিমপুর ইউনিয়নের জগৎপুর গ্রামের নিরীহ-অসহায় জেলেদের উপর নির্যাতন ও চাঁদাবাজীর প্রতিবাদে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদুল আলমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে ইউনিয়নের জগৎপুর গ্রামে মেঘনা নদীর পাড়ে অসহায় জেলে পরিবারের সদস্যদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি কাইয়ূম বলেন, করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদুল আলমকে চাঁদা না দিলে নদীতে থাকা নৌকা ও জেলেদের নানা ভাবে হয়রানী ও আত্যাচার করে।

এই গ্রামটি মূলত জেলেদের গ্রাম বলে পরিচিত আমাদের বাপ দাদা ও পূর্ব পুরুষরা এই পেশায় জরিত ছিল এটাই আমাদের জিবীকা নির্বাহের প্রধান উৎস, পরিবার ও ছেলে মেয়ের ভরণ পোষনের একমাএ খাত তাই এই পেশা রাতারাতি পরিবর্তন করা সম্ভব হচ্ছেনা সরকার আমাদের কয়েক বছর সময় দিলে আমরা আস্তে আস্তে সরে যাবো। করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদুল আলম আমাদের নদীর ঘেরের জাল কেটে দিচ্ছে, জাল পুরিয়ে ফেলছে আমাদের নামে মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে, একই গ্রামের মোমেনা বেগম বলেন আমার জামাইকে মিথ্যা মামলা দিয়ে আটক করে জেলে পাঠায পুলিশ মামলার এজাহারে আমার শ্বাশুড়ির নাম ভূল এর পরও জেলে যেতে হয়েছে। আমার স্বামী গত এক বছর যাবৎ এই পেশার সাথে জরিত না। নজরুল মিয়া বলেন নদীতে মাছ ধরা এখন বন্ধ হয়ে গেঁছে আমরা পরিবার নিয়ে বেশ কস্টে দিনপার করছি। আমরা এখানে পাঁচ ছয়শত পরিবারের বসবাস করি আমাদের না খেয়ে মরতে হবে। নৌপুলিশ আমাদের পনেরটি পরিবারের নামে মামলা দিয়ে পরিবার গুলোকে নিঃস্ব করেছে।
এঘটনায় অভিযুক্ত করিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদুল আলম সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। তিনি আরো বলেন সরকারের নির্দেশনা বাস্তবায়ন করাই আমার লক্ষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net