1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় ব্যবসায়ীসহ ৩ জনকে কুপিয়েছে প্রতিপক্ষ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

সাতকানিয়ায় ব্যবসায়ীসহ ৩ জনকে কুপিয়েছে প্রতিপক্ষ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৩১১ বার

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যবসায়ী ও কৃষকসহ ৩ জনকে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। আহতদের মধ্যে কৃষক নুরুল আমিনকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মুখে ও দুপায়ে লম্বা কিরিজ দিয়ে কোপানো হয়েছে। আহত ফার্নিচার ব্যবসায়ী হারুনুর রশিদকে (৩৮) ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়বকে (৩৬) স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গত রোববার রাত ৮টার দিকে উপজেলার ছদাহ মিঠাদিঘী বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোঃ আরিফুর রহমান জানান, রোয়াজিরপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় গত একমাস আগে ছদাহ ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলামকে মারধর করে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত মমতাজসহ অন্যরা। ওই সময় তাদের বিরুদ্ধে মামলা করলে রোববার আদালত আসামিদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ মমতাজ ভাড়াটিয়া ৮-১০ সন্ত্রাসী এনে মিঠাদিঘী বাজারে ব্যবসায়ী হারুনের ফার্নিচার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে এলোপাতাড়ি কুপিয়েছে। এতে কৃষক নুরুল আমিনসহ তিনজন গুরুতর আহত হন। হামলায় নেতৃত্ব দেন সন্ত্রাসী রিদুয়ান। এ সময় আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে রোয়াজিরপাড়ায় মমতাজের বাড়িতে অবস্থান নিলে লোকজন বাড়িটি ঘিরে পেলে। পরে পুলিশ এসে লোকজনকে সরিয়ে সেখানে মধ্যরাত পর্যন্ত অবস্থান নেয়।

আহত নুরুল আমিনের মা মমতাজ বেগম জানান, আমার ছেলে তার দোকানে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় সন্ত্রাসীরা এসে কিরিজ দিয়ে কুপিয়েছে। এতে ছেলের চোখের নিচে ও দুই পায়ে কেটে গেছে।

সাতকানিয়া থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। সোমবার সকাল পর্যন্ত এব্যাপারে কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net