1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ২ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৩২৯ বার

চট্টগ্রামের সাতকানিয়ায় মহাসড়কে দুর্ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠানের একজন প্রকৌশলী নিহত হয়েছেন। নিহতের নাম আলমগীর হোসেন (৩৪)। এ ঘটনায় আহত হয়েছেন কামরুজ্জামান (২৫) ও রিকশা চালক আব্দুর রহিম (২৮)।
শুক্রবার (৪ নভেম্বর) বিকাল ৩টায় সাতকানিয়া উপজেলার কেরানিহাটের উত্তরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অলকেয়ার হসপিটালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে হাসপাতালের সামনে বিকাল তিনটার দিকে দোহাজারীমুখী একটি যাত্রীবাহী পিকআপ চলন্ত অবস্থায় ব্রেক করলে পেছনে থাকা একটি রিকশা ওভার টেক করতে গিয়ে উল্টো পথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী মিনি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে প্রকৌশলীসহ ৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে পাশের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত আলমগীর হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে পুলিশের সার্জেন্ট নাজিমুল হক জানান, সড়ক দুর্ঘটনায় ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের একজন প্রকৌশলী নিহত ও দুজন আহত হয়। দুর্ঘটনায় পতিত বালুবাহী মিনি ট্রাক ও ব্যাটারি চালিত রিকশাটি জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এএসআই আলাউদ্দিন জানান, সাতকানিয়া কেরানীহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী আলমগীরকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net