1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ১৫ টি মোবাইলসহ আটক-৬ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
লক্ষ্মীপুর বিসিকের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন মাগুরায় দারিয়াপুর ডিগ্রি কলেজে ‘আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাসের উদ্বোধন ফরিদপুরে মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

মাগুরায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ১৫ টি মোবাইলসহ আটক-৬

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪২৬ বার

মাগুরা-ঢাকা মহাসড়কের ওয়াপদা নামক স্থানে পৃথক অভিযানে ০৩ নভেম্বর বৃহস্পতিবার বিপুল পরিমাণ মাদক ও ১৫টি এনড্রোয়েড মোবাইল ফোনসহ ৬ জনকে আটক করছে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, ঢাকা-মাগুরা মহাসড়কের ওয়াপদা বাস স্ট্যান্ড থেকে এসআই নয়ন বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স ঢাকাগামী মোটর সাইকেল আরোহী মাগুরার রিপন সিংহ ও মশিউর রহমানকে ১৯০ পিচ ইয়াবাসহ আটক করে।

সকাল ৮টার দিকে একই স্থানে যশোরগামী গোল্ডেন লাইন পরিবহণে তল্লাশী চালিয়ে ঝিনাইদহের দিপংকর বিশ্বাসকে ৫১ বোতল ফেনসিডিলসহ আটক করে। দুপুরে একই স্থান থেকে ডিডি পরিবহণে তল্লাশী চালিয়ে নারায়নগঞ্জের মো. রনি, সঞ্জয় সরকার ও মো. আলম হাসেনকে ১৫ টি চোরাই এনড্রোয়েড মোবাইলসহ আটক করে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাগুরার কাত্যায়নী পূজায় আগত দর্শনার্থীদের কাছ থেকে এগুলো কৌশলে চুরি করার বিষয়টি স্বীকার করে। আটককৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net