ঢাকা   ০৪:৩৪:২৭ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

কুবিতে ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৫৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

‘বিশুদ্ধ বায়ু পরিষ্কার পরিবেশ, সবুজ পৃথিবী সবুজ বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২২ পালন করা হয়েছে। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

মঙ্গলবার( ১৩ ডিসেম্বর) সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আসাদুজ্জামান, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, ছাত্র পরামর্শক ড. মোহা. হাবিবুর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

উপাচার্য বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমাদের সচেতন থাকা প্রয়োজন। ব্যক্তি নিজের চেষ্টায় পরিছন্ন থাকতে হবে। সুস্থ্য সুন্দর পরিবেশের জন্য নিজের পরিবর্তন প্রয়োজন। নতুন বছরের শুরুতেই ডাস্টবিনের ব্যবস্থা করা হবে।

ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান বলেন, বাংলাদেশে জনসংখ্যা বেশি।আমরা গাছপালা কেটে ফেলছি, বায়ু দূষণ হচ্ছে, বৈষ্ণিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, আমাদের এগুলো প্রতিহত করতে হবে। আমরা সবুজ ক্যাম্পাস চাই, সবুজ বাংলাদেশ চাই, তারই ধারাবাহিকতায় আজকের এই অভিযান।

এসময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি