ঢাকা   ০১:৫৫:১৪ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে রুহিয়াতে ক্যাথলিক চার্চে যৌতুক ছাড়াই ৪৮ জনের বিয়ে

মোঃ মজিবর রহমান শেখ |
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৬৫৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ক্যাথলিক চার্চে খ্রিষ্টান সম্প্রদায়ের ৪৮ জন ছেলে মেয়ের যৌতুকবিহীন গণবিয়ে সম্পন্ন হয়েছে। খ্রিষ্টানদের মতে এটি সাকামেন্ট বলা হয়। ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে রুহিয়া ক্যাথলিক চার্চে এই বিয়ে সম্পন্ন হয়। প্রতি বছর বড়দিনের একদিন পর সামাজিক আনুষ্ঠানিকতা শেষে ২৭ ডিসেম্বর গণবিয়ের আয়োজন করা হয়।
রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মজাজক ফাদার অ্যান্থনী সেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খ্রিষ্টানদের বিয়েতে যৌতুক প্রথা নেই। ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় চাকরি ও কর্মস্থলে থাকলেও বড়দিনে সবাই একত্রিত হয় এবং ২৬ ডিসেম্বর সোমবার গায়ে হলুদসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা চলে। পরদিন ২৭ ডিসেম্বর মঙ্গলবার আয়োজন করা হয় বিয়ের। এবার ছেলে ২৪ জন ও মেয়ে ২৪ জন মোট ৪৮ জন অর্থাৎ ২৪ জোড়া বিয়ে সম্পন্ন করা হয়েছে। বিয়ের বর কনেরা পরস্পরকে স্বামী স্ত্রী হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন। অনেকে উপস্থিত জনসাধারণের কাছে নতুন জীবনে সুখী হওয়ার জন্য দোয়া প্রার্থনা করেন এই নতুন দম্পতিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি