1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে রায়কোট উত্তর ইউপি নির্বাচনে ইভিএমে ত্রুটির কারণে ২ ঘন্টা ভোটগ্রহণ বন্ধ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

নাঙ্গলকোটে রায়কোট উত্তর ইউপি নির্বাচনে ইভিএমে ত্রুটির কারণে ২ ঘন্টা ভোটগ্রহণ বন্ধ

মুহা. ফখরুদ্দীন ইমন:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৬৮৪ বার

কুমিল্লার নাঙ্গলকোটে ৩নং রায়কোট উত্তর ইউপি নির্বাচনে প্রায় দু’ঘন্টারও বেশী সময় ধরে ইভিএম মেশিনে ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ ছিল বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় পিপড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ২টি ইভিএম নষ্ট। যার ফলে ওই দু’টি বুথে সকাল থেকে একটি ভোটও দিতে পারেনি ভোটাররা। এ কারণে নির্বাচন কর্মকর্তাসহ প্রশাসনের প্রতি স্থানীয় ভোটারদের ক্ষোভ লক্ষ্য করা গেছে’।

এ বিষয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করে স্থানীয় ভোটাররা বলেন, সকাল থেকেই পিপড্যা কেন্দ্রে দু’টি ইভিএম মেশিন নষ্ট। এ কারণে দু’টি বুথে ভোটগ্রহণ বাধাগ্রস্থ হচ্ছে। আমরা এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি’।

সকাল সোয়া ১০টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেনসহ একটি ইভিএম টেকনিকেল টিম ওই কেন্দ্রে আসেন। সাড়ে ১০টায় ইভিএম ত্রুটি সমাধান করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘ ইভিএমে টেকনিকেল সমস্যা ছিল। আমরা সকল এজেন্ট এবং ভোটারদের অবগত করেছি। ত্রুটি সারানোর পরে ওই বুথ দু’টিতে ভোট গ্রহণ শুরু করা হয়েছে। এখন স্বাভাবিক ভাবে ভোট গ্রহণ কার্যক্রম চলছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net