1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশ্ব মন্দা ও দুর্যোগ মোকাবেলায় সংস্থার ঝুঁকি ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানোর তাগিদ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

বিশ্ব মন্দা ও দুর্যোগ মোকাবেলায় সংস্থার ঝুঁকি ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানোর তাগিদ

ঘাসফুলের ৪১তম বার্ষিক সাধারণ সভায় নতুন নির্বাহী পরিষদ গঠিত

জেসমিন বাপ্পি, চট্টগ্রাম।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২৭৫ বার

২৮ ডিসেম্বর ২০২২, বুধবার নগরীর একটি হোটেলের কনফারেন্স হলে উন্নয়ন সংস্থা ঘাসফুল এর ৪১তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়। ঘাসফুল নির্বাহী পরিষদের সভাপতি চবি. সিনেট সদস্য ও সমাজবিজ্ঞানী ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ পরিষদের সদস্যগণ, জাতীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন এনজিও প্রধান এবং ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরীসহ উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: ওয়াহিদুল আলম ও কর্মকর্তা সাব্বির হোসেন। বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন, ঘাসফুলের উপদেষ্টা সুরাইয়া জান্নাত এফসিএ, স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ নিজাম উদ্দিন, শিপা হাফিজা, আদিবাসী সংগঠক সারাহ মারান্ডি, চিত্রশিল্পী সামিনা নাফিজ, লেখক ও সঙ্গীত শিল্পী জান্নাত-এ-ফেরদৌসী।
শুরুতে ঘাসফুল থিম সং “এক পরাণে লাখো জীবন” পরিবেশন করা হয় এবং ঘাসফুল প্রতিষ্ঠাতা মরহুমা শামসুন্নাহার রহমান পরাণ, প্রধান পৃষ্ঠপোষক মরহুম এম. এল রহমানসহ সংস্থার দীর্ঘযাত্রায় ঘাসফুল-সহযাত্রী যে সকল সহকর্মী মৃত্যুবরণ করছেন তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। ঘাসফুল এর নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক সমিহা সলিম চলতি অর্থ বছরের সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সংবলিত পূর্ণাঙ্গ বিবরণী তুলে ধরেন। সভায় উপস্থিত সদস্যরা সাধারণ সম্পাদকের উপস্থাপিত বিবরণীর উপর দীর্ঘ আলোচনা করেন এবং চলতি বছরের ঘাসফুল পরিচালিত সামগ্রিক উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি মূল্যায়নসহ আগামী অর্থবছরের প্রয়োজনীয় দিক নির্দেশনা ও করণীয় নির্ধারণ করেন। সভায় সংস্থার ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট অনুমোদন, অডিটর নিয়োগ, আয়কর উপদেষ্টা নিয়োগসহ বিভিন্ন বিষয়ে অনুমোদন দেয়া হয়। সভায় বক্তারা আগামীদিনের চ্যালেঞ্জ, বিশ্ব মন্দা ও দুর্যোগ মোকাবেলায় সংস্থার ঝুঁকি ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানোর তাগিদ দেন এবং কর্ম-এলাকার পরিসর বাড়ানোর পরামর্শ প্রদান করেন।
আলোচনা পর্বে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন ঘাসফুল নির্বাহী পরিষদের সহ-সভাপতি শিব নারায়ন কৈরী, সাধারণ পরিষদ সদস্য প্রফেসর ইমিরেটস ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এম. এ. সাত্তার মন্ডল, পারভীন মাহমুদ এফসিএ, শিক্ষাবিদ প্রফেসর ড. জয়নাব বেগম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান, সাবেক মুখ্যসচিব ড. মোহাম্মদ আবদুল করিম, ডাঃ মঈনুল ইসলাম মাহমুদ, বিশিষ্ট ব্যাংকার কে. এ. এম. মাজেদুর রহমান, জেরিন মাহমুদ হোসেন সিপিএ, এফসিএ, ঝুমা রহমান, মোঃ ওহিদুজ্জামান। উপস্থিত ছিলেন সাধারণ পরিষদ সদস্য যুগ্ম- সাধারণ সম্পাদক কবিতা বড়–য়া, ডাঃ সেলিমা হক, মাফরূহা সুলতানা, জাহিদা ইস্পাহানি, জাহানারা বেগম, ইয়াসমিন আহমেদ, শাহানা মুহিত ও সাবেক সাধারণ পরিষদ সদস্য মোহাম্মদ শহীদউল্লাহ, নাজনীন রহমান। আরো উপস্থিত ছিলেন অডিটর সানজিদা আক্তার এফসিএ, ডাঃ সাকিব রহমান প্রমুখ।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আগামী জুলাই’ ২০২৩ – জুন’ ২৬ইং পর্যন্ত তিন বছর মেয়াদের জন্য সাত (০৭) সদস্য বিশিষ্ট সংস্থার নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়, যা আগামী ১জুলাই ২০২৩ থেকে কার্যকর হবে। নতুন নির্বাহী পরিষদের: সভাপতি – ড.মনজুর-উল-আমিন চৌধুরী, সহ-সভাপতি-এস. এন. কৈরী, সাধারণ সম্পাদক-মাফরূহা সুলতানা (অবঃ সচিব), যুগ্ম-সাধারণ সম্পাদক-শাহানা মুহিত, কোষাধ্যক্ষ- কে. এ. এম. মাজেদুর রহমান, নির্বাহী সদস্য- প্রফেসর ড. জয়নাব বেগম ও পারভীন মাহমুদ এফসিএ। সবশেষে সভাপতি তাঁকে তৃতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নব গঠিত কমিটি সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলার আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net