1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে শীতের কামড় ছিন্নমূল মানুষের দূর্ভোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

লালমনিরহাটে শীতের কামড় ছিন্নমূল মানুষের দূর্ভোগ

লাভলু শেখ লালমনিরহাট থেকে |
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২৭৫ বার
Exif_JPEG_420

সীমান্ত ঘেঁষা লালমনিরহাটে শীতের কামড় ছিন্নমূল মানুষের দূর্ভোগ। তীব্র শৈত্যপ্রবাহের জন্য দিন- দুপুরে সড়ক ও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে বিভিন্ন যান- বাহন চলাচল করতে দেখা গেছে । গত বৃহস্পতিবার ২২ ডিসেম্বর রাত থেকে মঙ্গলবার ২৭ ডিসেম্বর পর্যন্ত কূয়াশার চাঁদরে ঢাকা ছিল লালমনিরহাট জেলা। তবে মঙ্গলবার একঝলক সূর্যের দেখা মিললেও বিকেল হতে না হতেই আবার হিমেল হাওয়া ও ঠান্ডায় জনজীবন অতিষ্ট। গরমের কাপড়ের কদরও বাড়ছে। জানাগেছে, জেলার ৫টি উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৪শ ৭৬টি গ্রাম ও ৩শ ৫৪টি মৌজায় হিমেল হাওয়ায় ঠান্ডা ও শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষ। বিশেষ করে তিস্তা ও ধরলার তীঁরবতীঁ মানুষেরা চরমদূভোগে পড়েছে। ঠান্ডা ও ঘনকূয়াশার কারনে এখানকার মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু, কিশোর ও বৃদ্ধরা। তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে গবাদিপশুরও। দিন মজুরেরা কাজের জন্য বেড় হতে পাড়ছে না। প্রতিবছর এ জেলায় আগাম শীত নেমে আসে। এবারে ডিসেম্বর মাসের শুরু থেকেই শৈত্যপ্রাবাহ শুরু হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, নারী, পুরুষ ও শিশু রোগীর সংখ্যা বাড়ছে।তবে হিমেল হাওয়া ছিল অব্যাহত। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাত থেকে সকাল ১০ নাগাদ গুড়ি গুড়ি বৃষ্টির মতো শৈত্য প্রবাহ লালমনিরহাটের উপর দিয়ে বয়ে যাচ্ছে। খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারন করার দৃশ্য দেখা যায়। অপরদিকে শীত বাড়ার সাথে সাথেই গরম কাপড়ের কদর বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের শীত বস্ত্র ক্রয় ক্ষমতার বাহিরে রয়েছে। লালমনিরহাট জেলা এান অফিস মঙ্গলবার ২৭ ডিসেম্বর ২০২২ ইং তারিখ জানান, জেলার ৫ উপজেলায় ২৫ হাজার পিচ কম্বল ইতোমধ্যেই জেলার হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net