1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ওমানে সফল ব্যবসায়ী ইয়াছিন চৌধুরী-৭তম বার সিআইপি নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 

ওমানে সফল ব্যবসায়ী ইয়াছিন চৌধুরী-৭তম বার সিআইপি নির্বাচিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৮০৯ বার

বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী’ হিসেবে ৭ম বারের মতো-সিআইপি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী। তিনি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় গতকাল আন্তর্জাতিক অভিবাসী দিবসে রাজধানী ওসমানী মিলানায়তে এক অনুষ্ঠানে তার হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ।জানা যায়, ২০১১ সালে প্রথমবার এই সম্মাননা পান। এরপর ২০১৫ ,২০১৬ সাল থেকে টানা সাতবার পেলেন এই সম্মাননা। এবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ২০২০ সালে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে তাঁকে সম্মাননা দিয়েছে।মোহাম্মদ ইয়াছিন চৌধুরী ১৯৯৫ সালে স্নাতক পাস করে ২১ বছর বয়সে শ্রমিক ভিসা নিয়ে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের ওমানে।সেখানে তিনি আসবাবের দোকানে বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার টাকা বেতনের চাকরি করতে।তিনি চাকরিতে আটকে থাকতে চাননি।সেখানে তিনি কঠোর পরিশ্রম করে ধীরে ধীরে গড়ে তোলেন নিজের আসবাবশিল্পের প্রতিষ্ঠান।দুই বছরে আসবাবের ব্যবসায় সফলতা পাওয়ার পর আল কামেল এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠান খুলে হিমায়িত মাছের ব্যবসা।হিমায়িত মাছের ব্যবসায়ও সফল হয়েছেন তিনি।তাঁর এসব প্রতিষ্ঠানে দুইশ’রও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছে।চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিন সর্তা গ্রামের আলম শাহ্ চৌধুরী বাড়ীর মোহাম্মদ মুছা চৌধুরী ও খুরশীদা বেগমের ৪র্থ সন্তান ইয়াছিন চৌধুরী।তাঁর পাঁচ ভাই ও দুই বোন। ইয়াছিন চৌধুরী এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাঁর বাবাও ছিলেন প্রবাসী। বিদেশ থেকে ফিরে তিনি এলাকায় ছোট একটি মুদির দোকান দেন। তাতেই চলতো সংসার। তিনি ২১ বছর বয়সে ওমানে গিয়ে দুই বছরের মধ্যে নিজেকে সফল ব্যবসায়ী হিসাবে গড়ে তোলেন। বর্তমান ইয়াছিন চৌধুরী একজন সফল উদ্যোক্তা।শুধু একজন সফল উদ্যোক্তাই নন, দেশে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো ব্যক্তিদের মধ্যে তিনিও একজন। ইয়াছিন চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যের দেশ ওমানজুড়ে রয়েছে তাঁর আসবাবের ১২টি শোরুম। পাশাপাশি হিমায়িত মাছের ব্যবসায়ও রয়েছে।তাঁর প্রতিষ্ঠানে ২শ’রও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করে।৭ম বারের মতো প্রাবসী সিআইপি হওয়ার অনুভূতি জানাতে চাইলে ইয়াছিন চৌধুরী বলেন, আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি কঠোর পরিশ্রম আর সততা দিয়ে প্রবাসে একজন সাধারণ শ্রমিকও মালিক হতে পারেন, রাষ্ট্রীয় সম্মান অর্জন করতে পারেন। তাই সরকার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা দেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net