1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক পরিচয়ে প্রার্থীদের সাক্ষাৎ! হাতিয়ে নিচ্ছে অর্থ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

সাংবাদিক পরিচয়ে প্রার্থীদের সাক্ষাৎ! হাতিয়ে নিচ্ছে অর্থ!

আনোয়ারুল আজিম লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৩৭৯ বার

সাংবাদিকতা একটি মহৎ পেশা। সাংবাদিকদের বলা হয় জাতির বিবেক। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করে জাতির সামনে উপস্থাপন করা একজন সাংবাদিকের দায়িত্ব।

আগামী ২৯ ডিসেম্বর কুমিল্লার মেয়াদ উত্তীর্ণ মোট ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সময় যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারণা আর ব্যস্ততা ততই বাড়ছে। এরই মধ্যে নির্বাচনী এলাকাগুলোতে কিছু বহিরাগত ভুয়া নামধারী সাংবাদিকের আনাগোনা দেখা যাচ্ছে।

তাদের মধ্যে তিনজন ভুয়া সাংবাদিকের সাথে কথা হয় আমাদের। দুটি মোটরসাইকেলে তিনজন সাংবাদিক বিভিন্ন নির্বাচনী এলাকায় ঘুরাঘুরি করে বিভিন্ন চায়ের দোকান ও সাধারণ মানুষের কাছ থেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রার্থী এবং নির্বাচনী এলাকা সম্পর্কে তথ্য সংগ্রহ করে।
পরে কৌশলে প্রার্থীদের মোবাইল নম্বর সংগ্রহ করে এবং প্রার্থীদের সাথে যোগাযোগ করে সাংবাদিক পরিচয় দিয়ে সাক্ষাৎ নিচ্ছে। বিনিময় প্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে অর্থ। এমনি একটি চক্রের সন্ধান মিলেছে।
কুমিল্লার লালমাইয়ের পেরুল উত্তর ও বাকই উত্তর ইউনিয়নে।

কথা হয় চক্রের ভুয়া তিন সাংবাদিকের সঙ্গে, তারা জানায়, কুমিল্লার ১৩ ইউনিয়নে প্রথীক বরাদ্দের পর পরই ঢাকার যাত্রাবাড়ী থেকে তারা দুটি মোটরসাইকেল যুগে নির্বাচনী এলাকায় সংবাদ সংগ্রহ করতে এসেছেন। বাসা ভাড়া করে থাকছেন,লাকসাম জংশন এলাকায়।
জানতে চাই তারা কোন সংবাদ মাধ্যমে কাজ করেন? চক্রের প্রধান সদস্য ফকির মাহমুদ জাকির, একটি ভিজিটিং কার্ড হাতে ধরিয়ে দিলেন, আমাদের ও ভিজিটিং কার্ড নিলেন।
ভিজিটিং কার্ডে লেখা রয়েছে ‘সন্ধান নিউজ’ নামে একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজের নাম। ‘সন্ধান নিউজ’ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার এর সংখ্যা ৭৩৭ জন। এবং পেইজবুকে ফলোয়ারের সংখ্যা ১৫৭ জন।
গত ১১ ডিসেম্বর থেকে কুমিল্লার লাকসাম লালমাই,নাঙ্গলকোটসহ বিভিন্ন উপজেলার নির্বাচনী এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে এই চক্র। প্রার্থীদের সাক্ষাৎ নিয়ে বিনিময়ে হাতিয়ে নিচ্ছে অর্থ।
এতে স্থানীয় পেশাজীবী সাংবাদিকদের মান ক্ষুন্ন হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net