1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমিনুল সভাপতি জলিল সম্পাদক, নওগাঁয় জেলা কাজী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উনকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামী গ্রেফতার আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ

আমিনুল সভাপতি জলিল সম্পাদক, নওগাঁয় জেলা কাজী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

কাজী কামাল হোসেন,নওগাঁ
  • আপডেট টাইম : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৬৪৯ বার

নওগাঁ জেলা কাজী(ম্যারেজ রেজিস্টার) সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কাজী এমএম আমিনুল ইসলাম সভাপতি, কাজী আব্দুল জলিল সাধারণ সম্পাদক, কাজী গোলাম রাব্বানী সাংগঠনিক সম্পাদক এবং কাজী আবুল কালাম আজাদ ক্যাশিয়ার নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩১ডিসেম্বর) বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা রেজিস্টার(ডিআর) আব্দুস সালাম। এর আগে শনিবার বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত একটানা গোপন ব্যলটের মাধ্যমে নওগাঁ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার কাজী মাওলানা শামসুর রহমান জানিয়েছেন, সভাপতি পদে মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের ম্যারেজ রেজিস্টার কাজী এমএম আমিনুল ইসলাম ৬১ এবং সাংগঠনিক সম্পাদক পদে কাজী গোলাম রাব্বানী ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ম্যারেজ রেজিস্টার কাজী আব্দুল জলিল বিনা প্রতিযোগীতায় নির্বাচিত হয়েছেন।

তিনি বলেন, ৩৫সদস্য বিশিষ্ট কমিটির মোট ভোটার সংখ্যা ১২০জন। এর মধ্যে ১০১জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন। নবনির্বাচিত সভাপতি,সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং ক্যাশিয়ার মিলে আগামী এক মাসের মধ্যে কমিটির অন্যান্য সদস্য নির্বাচিত করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net