1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা পারকী সমূদ্র সৈকতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

আনোয়ারা পারকী সমূদ্র সৈকতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ

বদরুল হক , আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ২৫৩ বার

চট্টগ্রামের আনোয়ারা পারকী সমূদ্র সৈকত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন ২নং বারশত ইউনিয়ন পরিষদ। রবিবার (১৫ই জানুয়ারি) এই অভিযানে নেতৃত্বদেন ২নং বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ। সৈকত এলাকায় প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগ, পরিত্যক্ত ও ছেড়া ময়লা আবর্জনা, প্লাস্টিক মোড়কজাত খাবারের প্যাকেট, নারকেলের খোসাসহ বিভিন্ন বর্জ্য পরিস্কার পরিচ্ছন্ন করেন। সৈকতে ব্যবসায়ীদের নিজ নিজ উদ্যোগে বিচ পরিস্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতামূলক প্রচারণাও চালান ২নং বারশত ইউনিয়নের জনপ্রতিনিধিগন। পরিস্কার পরিচ্ছন্ন দিনব্যাপী অভিযানে অংশগ্রহন করেন ইউপি সদস্য মোহাম্মদ কামাল উদ্দীন, ইউপি সদস্য আবদুল কাইয়ূম, উদ্যোক্তা মোহাম্মদ হাসান, সহকারী মোহাম্মদ ইমরান, স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, বীচের দোকানদার, ইউনিয়ন পরিষদের দফাদারগণ, গ্রাম পুলিশ, এল জিডির কর্মীবৃন্দ, ফটোগ্রাফারগণ। পারকী সৈকতে এখন আর সেই পুরানো দৃশ্য পর্যকটদের চোখে পড়ার আশঙ্কা নেই। সর্বত্র পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ এখন। এই মহতি উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদ। পরিস্কার পরিচ্ছন্ন অভিযান সমূহ প্রতিসপ্তাহে করার জন্য অনুরোধ জানান কর্ণফুলী থানা অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ। তিনি বলেন এই ধরণের মহৎ উদ্যোগে তাহার সকল ধরণের সহযোগীতা অব্যহত থাকবে। এব্যাপারে আনোয়ারা ২নং বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ বলেন, পারকী সৈকতকে পর্যটক বান্ধব করতে পরিস্কার পরিচ্ছন্নতার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সৈকতকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে পারকী সৈকতকে পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলাই প্রধাণ লক্ষ্যে বলে জানান তিনি। সকলের সহযোগীতা পেলে ধারাবাহিকভাবে এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে জানান। তিনি সকল ব্যবসায়ী, পর্যটক, ও সামাজিক সংগঠনগুলো সৈকতকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net