ঢাকা   ০৩:৫০:১০ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র

ঈদগাঁওতে সড়ক ডাকাতি, ডাকাত আটক, অপহৃত-২

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ৩৮৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

Pকক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পৃথক সড়ক ডাকাতি সংগঠিত হয়েছে। এ ঘটনায় ডাকাতের প্রহারে আহত হয়েছে আব্দুস সালাম নামের এক ব্যবসায়ী।

ঘটনায় জড়িত উপজেলার কালির ছড়া এলাকার বদিউল আলম নামের এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। ধৃত ডাকাত বদিউল পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে।

অপর ঘটনায় বান্দরবান উপজেলার আলীকদমের দুই গরু পাচারকারী অপহরণের শিকার হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

১৫ জানুয়ারি (রবিবার) দিবাগত রাত ও ভোরে পৃথক ঘটনাটি দু’টি ঘটে উপজেলার ঈদগাঁও- চৌফলদন্ডী ইদমনি সড়কের পালাকাটা পয়েন্টের রেল লাইনের উপর। অপরটি ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়া ঘোনাস্থ সাততাঁরা ঘোনা নামক স্থানে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কবির জানান, ঘটনার খবর পাওয়ার সাথে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। জালালাবাদের ঘটনায় ব্যবসায়ী আবদুস সালাম থেকে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে মারধর করে। অপর ঘটনায় ভোর ৫.৪০মিনিটের দিকে ২ ব্যক্তি ঈদগড় সড়ক দিয়ে ঈদগাহ আসছিল। এমন সময় ডাকাতের কবলে পড়ে অপহরণের শিকার হয়।
তাদের উদ্ধারে পুলিশ সম্ভাব্য স্থানে অভিযান চালাচ্ছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিক পায়নি বলে জানান পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা তারা দু’জন মায়ানমার থেকে চোরাই পথে আসা গরু নিয়ে আসছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি