ঢাকা   ০৪:২৭:৫৩ এএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  আমার দেশ-এর প্রেসে বোমা হামলার নিন্দা বাংলাদেশ সুশীল ফোরামের মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ

কুমিল্লা আইডিয়াল কলেজে কৃতি শিক্ষার্থী সংর্বধনা

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ৩৫২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা পারফেক্ট একাডেমি কোচিং এর ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা জুয়েলারী দোকান মালিক সমিতির সভাপতি ও শিক্ষানুরাগী শাহ মোঃ আলমগীর খান, কুমিল্লা আইডিয়াল কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্য শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন – তোমার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ায় অভিনন্দন জানাই। শুধুমাত্র জিপিএ ৫ পেলে হবে না এর সাথে সাথে জিপিএ ৫ মানের ভাল মানুষ হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেই উন্নত দেশের নাগরিক হবে তোমরাই। এ জন্য তোমাদের জীবন এমন ভাবে তৈরি করতে হবে
যাতে প্রতিযোগিতা মধ্যে টিকে থাকা যায়।
পারফেক্ট একাডেমি কোচিং এর ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে পারফেক্ট একাডেমি কোচিং শিক্ষক
প্রভাষক সাইফুল ইসলাম পিয়াস এর পরিচালনায়
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা আইডিয়াল কলেজ এর পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজ এর ইসলামের ইতিহাস ওসংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আদনান ছাত্তার মজুমদার, রসায়ন বিভাগের প্রভাষক জাবেদ হোসেন, ইংরেজি বিভাগের প্রভাষক মিঠুন মজুমদার, পৌর নীতি ও সুশাসন বিভাগের প্রভাষক সুনীল চন্দ্র দাস, পারফেক্ট একাডেমি কোচিং শিক্ষক আরিফুল ইসলাম, ফাহিম হোসেন, ফয়সাল আহাম্মেদ, খাদিজা বেগম, রাশেদ হাসান, মাহমুদুল হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি