1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে প্রকৌশলীর উপর হামলার প্রতিবাদে চৌদ্দগ্রামে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

চট্টগ্রামে প্রকৌশলীর উপর হামলার প্রতিবাদে চৌদ্দগ্রামে মানববন্ধন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ২২১ বার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: গোলাম ইয়াজদানীর উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কুমিল্লার চৌদ্দগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০) জানুয়ারি বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা প্রাঙ্গণে এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অতিথির বক্তব্যে চৌদ্দগ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান বলেন,‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার মাঠ পর্যায়ে সবচেয়ে নিবেদিত প্রাণ হচ্ছেন প্রকৌশলীগণ। কিন্তু আজ তার বিনিময়ে প্রায়শই আমাদের লাঞ্চিত হতে দেখা যাচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার পথে অন্যতম অন্তরায় হিসেবে প্রতীয়মান হবে। গত রোববার এমনই এক ন্যক্কারজনক ঘটনা সংঘঠিত হয়। নিয়ম বহির্ভূতভাবে কাজ না দেয়ায় ঠিকাদারের লেভাসদারী কিছু দুস্কৃতিকারী চট্টগাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: গোলাম ইয়াজদানীর উপর হামলা চালায়। যা অত্যন্ত হীন ও ন্যক্কারজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষিদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’

এ সময় উপজেলা প্রকৌশলী অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী শাহ মোহাম্মদ রায়হান, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম মজুমদার, মো: তৌহিদ বিন আজম, পলাশ চন্দ্র রায়, মোজাম্মেদ হক, হিসাব রক্ষক মো: কামাল উদ্দিন, হিসাব সহকারী মো: সালাহ উদ্দিন মজুমদার, কার্য-সহকারী মো: আবুল কাশেম, মো: মোশাররফ হোসেন, মো: জাহাঙ্গীর আলম, মোহাম্মদ গোলাম সরওয়ার, সার্ভেয়ার মো: মিজানুর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো: জাকির হোসেন, মো: আবুল বাতেন, অফিস সহায়ক মো: মাবুল হক প্রমুখ।

উল্লেখ্য, গত রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে চট্টগাম নগরীর টাইগারপাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চারতলায় প্রকল্প পরিচালক প্রকৌশলী গোলাম ইয়াজদানী সরকারী কাজ করছিলেন। এ সময় তার কক্ষে প্রায় ২০-২৫ জন ঠিকাদার প্রবেশ করে কথা বলার এক পর্যায়ে অতর্কিতভাবে তাঁর উপর হামলা করে ঠিকাদাররা। এ সময় তারা প্রকৌশলীকে উপর্যুপরি কিলঘুষি মারতে থাকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net