1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে রোজিনা হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড দিয়েছে আদালত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

চৌদ্দগ্রামে রোজিনা হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড দিয়েছে আদালত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
  • ৩২৯ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে দীর্ঘ দশ বছর পর আলোচিত রোজিনা হত্যা মামলায় নিহতের স্বামী মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া সুমনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ (জেলা ও দায়রা জজ) এর বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন। এ সময় আসামি সুমন আদালতে উপস্থিত ছিলেন। তবে, এ রায়ের বিরুদ্ধে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া সুমন আগামী সাত কর্মদিবসের মধ্যে হাইকোর্ট ডিভিশনে আপিল করতে পারবেন বলে আদালত সূত্রে জানা গেছে।

তথ্যটি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দত্ত বলেন, ‘মামলার সকল তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ও সত্যতা নিশ্চিত হয়ে আদালত রোজিনা আক্তার রিয়া হত্যা মামলায় স্বামী মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া সুমনকে মৃত্যুদন্ডাদেশ ও দশ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন।’

মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৬ ফ্রেব্রæয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাধিন কমলপুর গ্রামে যৌতুক হিসেবে দাবি করা এক লাখ টাকা না পাওয়ায় ঘুমন্ত অবস্থায় নির্মমভাবে ছুরিকাঘাত করে রোজিনা আক্তার রিয়া (২২) নামে এক গৃহবধূকে হত্যা করে তার স্বামী। সংবাদ পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক সুমনকে আটক করে। এ ঘটনায় নিহতের বোন শারমিন আক্তার বাদী হয়ে রোজিনার স্বামী কমলপুর গ্রামের মৃত শেখ আহাম্মদ ভূঁইয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া সুমনকে (২৮) আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার বাদী নিহতের ছোট বোন শারমিন আক্তার বলেন, ‘বিয়ের সময় যৌতুক হিসেবে বোন জামাইকে নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়। এর কিছুদিন পর স্বর্ণালংকার দাবি করলে বৃদ্ধ মা-বাবা অনেক কষ্টে তার এ দাবিও পূরণ করেন। পরে আবারও এক লাখ টাকা দাবি করেন বোন জামাই সুমন এবং টাকার জন্য আমার বোন রোজিনাকে অব্যাহতভাবে নির্যাতন করতে থাকে। বাবার বাড়ি থেকে পুনরায় যৌতুকের টাকা আনতে রাজি না হওয়ায় সুমন আমার বোনকে ধারালো ছুরি দিয়ে নির্মমভাবে আঘাত করে হত্যা করে।’ এ সময় তিনি আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে অবিলম্বে হত্যাকারীর ফাঁসির রায় কার্যকর করার জন্য বিজ্ঞ আদালতের কাছে বিনীত প্রার্থনা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net