1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জনগণের কঠিন সময়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী : নবী উল্লাহ নবী। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

জনগণের কঠিন সময়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী : নবী উল্লাহ নবী।

মোঃ জাকির হোসেন / বিশেষ প্রতিনিধি |
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ৫৩৮ বার

গণধিকৃত আওয়ামী সরকার দেশের জনগণের কঠিন সময়ে বিদ্যুৎ এর দাম বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নবী উল্লাহ নবী বলেছেন, কুইকরেন্টালের মাধ্যমে উৎপাদনের নামে দেশ থেকে শত শত কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে সরকার । আজ দেশে দ্রব্য মূল্যের দাম যখন আকাশচুম্বীতে, জনজীবনে নাভিশ্বাস উঠেছে, মানুষের জীবনযাত্রার ব্যয় লাগামহীন ভাবে বৃদ্ধি পাচ্ছে, মানুষ যখন খুব অসহায়। ঠিক সেই মূহুর্তে বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী।

আজ ১৪ জানুয়ারি শনিবার দুপুরে ভাসানী ভবন মিলনায়তনে আগামী ১৬ জানুয়ারি নয়াপল্টনে বিএনপির আন্দোলনের ১০ দফা ও বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক প্রস্ততি ও সাংগঠনিক সভায় সভাপতির বক্তব্যে নবী উল্লাহ নবী এ সব কথা বলেন।

নবী উল্লাহ নবী বলেন, সামনে কঠিন আন্দোলন আসিতেছে। সেই আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে দেশে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়াক সরকারের অধীনে নির্বাচন দিতে আওয়ামী বিনা ভোটের সরকারকে বাধ্য করা হবে।

আওয়ামী সরকার দেশের কঠিন সময়ে বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, আগামী ১৬ ই জানুয়ারি বিক্ষোভ সমাবেশে দলীয় নেতা-কর্মীদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে এর জবাব দিতে হবে। এজন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থাকতে হবে।

প্রস্ততি ও সাংগঠনিক সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোহন, আ ন ম সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুস সাত্তার, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য মকবুল ইসলাম টিপু, ফরহাদ হোসেন, এম এ হান্নান, আকবর হোসেন নান্টু ভূঁইয়া, হাজী মোঃ নাজিম, জামশেদুল আলম শ্যামল,
লতিফ উল্লাহ জাফরু,ওমর নবী বাবু সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়েী নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net