1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চারা বিতরণ মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭৩ বার

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

 

রবিবার (২১ জুন) দুপুরে  কক্সবাজার  উত্তর বন বিভাগের উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হাতি সংরক্ষণ প্রকল্পের প্রকল্প পরিচালক এএসএম জহির উদ্দিন আকন বলেন, হাতি থেকে মানুষকে বাঁচাতে হবে, আবার হাতির প্রাণও রক্ষা করতে হবে। এজন্য সবাইকে সচেতন হতে হবে এবং হাতির নিরাপদ আবাসস্থল সংরক্ষণ করতে হবে।

 

তিনি আরও জানান, হাতি ও মানুষের দ্বন্দ্ব কমাতে নিরাপদ করিডোর তৈরি ও স্থানীয়দের সচেতন করার জন্য এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

 

মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান পার্ক অফিসে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে  হাতি সংরক্ষণ প্রকল্পের প্রকল্প পরিচালক এএসএম জহির উদ্দিন আকন,চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগেরর বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ মারুফ হোসেন, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান, সহকারী বন কর্মকর্তা শীতল পাল, হাতি সংরক্ষণ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মোঃ আমিনুল ইসলাম, ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ কুদ্দুসুর রহমান,  মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা রিপন মিয়া, খুটাখালী বিট কর্মকর্তা নাজমুল ইসলাম সহ ফুলছড়ি রেঞ্জের বিভিন্ন বিটের প্রায় ৩০ জন নারী পুরুষসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা শেষে চারা গাছ রোপন করা হয়।  যা হাতি রক্ষা ও মানুষের জানমাল নিরাপদ রাখতে কাজ করবে। এ সময় প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাগ, খাতা কলম ও ভাতা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net