1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আমন ধান সংগ্রহের জন্য কৃষক অ্যাপের মাধ্যমে লটারি অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

মাগুরায় আমন ধান সংগ্রহের জন্য কৃষক অ্যাপের মাধ্যমে লটারি অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ৪৯৩ বার

মাগুরার শ্রীপুরে চলতি মৌসুমে আমন ধান সংগ্রহের জন্য কৃষি অ্যাপের মাধ্যমে আবেদনকারী কৃষকদের কাছ থেকে সরাসরি লটারি অনুষ্ঠিত হয়েছে। ০৫ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ লটারি সম্পন করেন উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব ইসরাত জাহান, কমিটির সদস্য ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা, কমিটির সদস্য ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল, কমিটির সদস্য ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন, কমিটির সদস্য ও উপজেল সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামসহ অন্যরা।

উপজেলা খাদ্য কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব ইসরাত জাহান জানান, প্রথম লটারিতে ১৪৫ জনের নাম আসে। চলতি মৌসুমে উপজেলায় লটারি বিজয়ী কৃষকদের কাছ থেকে ৬ শ’ ৯৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net