1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

মাগুরায় ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মোঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ৪৪৪ বার

মাগুরার মহম্মদপুরে ডাকাতির ১৯ বছর পর পারভেজ ওরফে কাবুল (৪৫) নামে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।

গতকাল উপজেলার কেরিনগর বাজার থেকে তাকে আটক করা হয়।

মহম্মদপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, ২০০৪ সালে দীঘা ইউনিয়নের দীঘা (উত্তর পাড়া)র বিমল কুমার সরকারের ছেলে আনন্দ কুমার সরকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় মামলা হলে ১৩ জন আসামীর ৭ বছর করে সাজা হয়। আসামীরা সাজা ভোগ করলেও মামলার সাজা প্রাপ্ত আসামি পারভেজ ওরফে কাবুল দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। অবশেষে মহম্মদপুর থানার এএসআই আল মামুন সরদার কেরিনগর বাজার থেকে পারভেজ ওরফে কাবুল কে গ্রেফতার করেন। আটক পারভেজ ওরফে কাবুল কেরিনগর গ্রামের সাম এর ছেলে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার রায় জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর সাজাপ্রাপ্ত আসামী কাবুলকে আটকের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net