ঢাকা   ০৩:৪৯:১৪ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র

সৈয়দপুরে ভেকু দিয়ে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

মোঃ জাকির হোসেন নীলফামারী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ৩৭০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নীলফামারী সৈয়দপুরে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার দায়ে ময়নুল নামে এক ব্যক্তির ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযুক্ত ব্যক্তি হলেন, তারাগঞ্জ উপজেলার বাঙ্গালীপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে ময়নুল ইসলাম।
এ আদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিষ্ট্রট মো: আমিনুল ইসলাম।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার (১০ জানুয়ারী) দুপুরে খাতামধুপুর ইউনিয়নে সরদার পাড়ায় ভেকু মেশিন দিয়ে কৃষি জমির মাটি কাটা হচ্ছে এমন অভিযোগের পেক্ষিতে সহকারী কমিশনার (ভুমি) সরেজমিন এলাকা পরিদর্শনে যান। সেখানে একটি ভেকু মেশিন দিয়ে ৯টি ট্রাক মাটি বোঝাই করে নিয়ে যাচ্ছিল। ময়নুল ইসলাম এসব মাটি চুক্তি নিয়ে পার্শবর্তী মাসুম ইট ভাটায় দীর্ঘদিন যাবত সরবরাহ করে আসছে। ঘটনা প্রমানিত হওয়ায় বিচারক ময়নুলকে এক লাখ টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম বলেন, কৃষি জমির মাটি কেটে ইট ভাটার বিক্রির অপরাধে এক লক্ষটাকা জরিমানা করা হযেছে এবং কৃষি জমির মাটিকাটা বন্ধ করা হয়েছে। সরেজমিনে ঘটনা প্রমানিত হওয়ায় এ আদেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি