1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো

সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

মো.শাহজালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ৪০৭ বার

বিপুল উৎসাহ-উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘বই উৎসব’ পালন করা হয়েছে। উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে গতকাল রোববার বেলা ১১টায় নতুন পাঠ্যপুস্তক বিতরন করা হয়। এ সময় বই বিতরন করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা আগামীর বাংলাদেশ। তোমাদের হাত ধরেই বাস্তবায়ন হবে আমাদের স্বপ্নের সোনার বাংলা। বর্তমান সরকারের লক্ষ্য হলো উৎসব মূখর পরিবেশে যেন প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন বছরের নতুন বই তুলে দেয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা, পিরোজপুর ৬নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মাসুম বিল্লাহ, আলম চাঁন, আবু হানিফ, যুবলীগ নেতা আরিফ হোসেন ও আল আমিনসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net