1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্রলীগ নেতাকর্মী হতে হবে আদর্শবান-দেশপ্রেমিক - এমপি ফজলে করিম চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

ছাত্রলীগ নেতাকর্মী হতে হবে আদর্শবান-দেশপ্রেমিক – এমপি ফজলে করিম চৌধুরী

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ৫৩৫ বার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাউজান পৌর ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও কম্বল বিতরণ করা হয়েছে।শনিবার (১৪ জানুয়ারি) রাউজান পৌর সদর এ কে এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।তিনি বক্তব্যে বলেন, মেধাবী মনন ছাত্রদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালের ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিল।
সুতারাং মেধাবী ছাত্রদের ঠিকানা হতে হবে ছাত্রলীগে। ছাত্রলীগ নেতাকর্মী হতে হবে আদর্শবান, দেশপ্রেমিক ও স্বপ্নবান।দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে ছাত্রলীগকে।চাঁদাবাজ, টেন্ডরবাজি ও সন্ত্রাসীদের স্থান নেই ছাত্রলীগে। প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।সংগঠনের সভাপতি অনুপ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনির তালুকদার, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারন সম্পাদক ফয়সাল মাহমুদ। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগের নেতৃবৃন্দরা।এই অনুষ্ঠানে অর্ধশত সাবেক ছাত্রনেতাদের সংবর্ধনা ও তিন শতাধিক ছাত্রলীগের কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net