1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে আখেরি মোনাজাত উপলক্ষে মধ্যেরাত থেকে বন্ধ থাকবে ৩ সড়ক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল  ঈদগাঁওয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক

টঙ্গীতে আখেরি মোনাজাত উপলক্ষে মধ্যেরাত থেকে বন্ধ থাকবে ৩ সড়ক

এস কে সানি টঙ্গী (গাজীপুর) :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ৩২০ বার

রোববার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার ১ম পর্বের আখেরি মোনাজাত।

ইজতেমা উপলক্ষে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে। আখেরি মোনাজাতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে আসছেন অনেকে।

শনিবার (১৪ জানুয়ারি) মধ্যরাত থেকে তিনটি সড়ক বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

শনিবার সকালে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব বলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার।

কামারপাড়া রোড, টঙ্গী থেকে গাজীপুর ভোগড়া বাইপাস পর্যন্ত এবং টঙ্গী বাজার ব্রিজ থেকে বাইপাইল রোড। এ রোডের ঢাকাগামী যাত্রীরা নবীনগর হয়ে গাবতলী এবং গাজীপুর ভোগড়া বাইপাস থেকে মিরেরবাজার হয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করবে।

ইজতেমা উপলক্ষে একাধিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা থাকবে। ঢাকা থেকে যারা ইজতেমায় আসতে চায় তারা ট্রেন ব্যবহার করতে পারবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। সাদা পোশাক, পোশাকধারীসহ প্রতিটি খিত্তায় আমাদের লোক রয়েছে। এ ছাড়াও সিসি ক্যামেরা, রুপটপ, ড্রোনসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সজাগ রয়েছে।

পকেটমার ও ছিনতাইকারীদের দৌরাত্ম্যের বিষয়ে কমিশনার বলেন, ১ম দিনে ১৪ জনসহ এখন পর্যন্ত ১৭ জনকে আটক করা হয়েছে। আশা করছি এ সমস্যা আজ থাকবে না।

কমিশনার বলেন, রোববার (১৫ জানুয়ারী) সকাল ১১টার মধ্যে আখেরি মোনাজাত করার জন্য অনুরোধ করা হয়েছে। তবে মোনাজাত কে করবেন সেটি মুরব্বিদের সঙ্গে আলোচনা করে জানিয়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net