1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁও-২ আসনে নতুন প্রজন্মের প্রার্থী ফিলিপ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

ঠাকুরগাঁও-২ আসনে নতুন প্রজন্মের প্রার্থী ফিলিপ

মোঃ মজিবর রহমান শেখ |
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ৩৮৫ বার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলায় শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশিদের দৌড়ঝাপ। বিশেষ করে সম্ভাব্য প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানান, দিচ্ছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করছেন প্রার্থীরা। এছাড়াও দলীয় মনোনয়ন পাওয়ার আশায় স্থানীয় নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় নেতাদের কাছেও ধরনা দিচ্ছেন তারা।
ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে প্রচারনা চালিয়ে যাচ্ছেন নিজেকে নূতন প্রজন্মের প্রার্থী হিসাবে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মরহুম দবিরুল ইসলামের কনিষ্ঠ পুত্র পরিচ্ছন্ন রাজনীতিবিদ আহসান উল্লাহ ফিলিপ। আহসান উল্লাহ ফিলিপের জন্ম ১৯৬১ সালের ২০ মে। শিক্ষা জীবন শুরু হয় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং – পাড়িয়া ইউনিয়নের নিজ বাড়ি বামুনিয়া গ্রামে। ১৯৭৬ সালে এসএসসি পাশ করার পর নানার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া কলেজ হতে এইচএসসি সম্পন্ন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে বাংলায় অনার্স, মার্ষ্টাস ডিগ্রী লাভ করেন। ছাত্র জীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। শিক্ষা জীবন শেষে ফার্মাসিটিক্যাল কোম্পানিতে ৯ বছর চাকুরী করেন। স্ত্রী ছিলেন কলেজের শিক্ষকা । তিন ভাই বোনের মধ্যে তিনি কনিষ্ঠ। দুই ভাই এক বোন। মা এখনও বেঁচে আছেন। ১৯৯৭ সালে ডিভি লটারী পান তিনি। সে সময় আমেরিকায় যেতে না চাইলেও চাকুরী জীবনের এক সহকর্মীর অনুপ্রেরণায় অবশেষে ১৯৯৭ সালের ডিসেম্বর মাসে তিনি আমেরিকা প্রবাসী হন। আর স্ত্রী-সন্তান বাংলাদেশেই থাকতো। তাদের টানে দু’বছর পর পর বাংলাদেশে আসতে হতো।
আহসান উল্লাহ ফিলিপ আলোচনার এক পর্যায় মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ঘটনাবলী। যা আমাদের প্রত্যেকের লিখে রাখা উচিত। এই ইতিহাসকে ধরে রাখতে চাইলে লিখার কোন বিকল্প নেই। এক সময় বই পুস্তকে জানতে হবে। সরাসরি গল্প শোনার মতো কেউ থাকবে না। এছাড়াও স্থানীয় রাজনীতি এবং বড় ভাই ইউপি চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন। সে কারণে মাঝে মধ্যেই আসতে হতো।
২০১৮ সালে তিনি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। কিন্তু স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলামে কোথায় সে বছর তিনি পিছিয়ে যান। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকায় আ’লীগের নেতা-কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থরের মানুষের সাথে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। তিনি পিতার আদর্শকে ধারণ করে নুতন প্রজন্ম রাজনীতিবিদ হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন পেতে আগ্রহী। তিনি আশা ব্যক্ত করে বলেন, আওয়ামীলীগ সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং তিনিও চান প্রতিটি নির্বাচনী এলাকায় নতুন প্রজন্ম প্রার্থী মনোয়ন দেওয়া। সে হিসেবে ঠাকুরগাঁও-২ আসনে আ’লীগে নতুন প্রজন্মের দ্বিতীয় কোন ব্যক্তি না থাকায় তিনিই হবেন নৌকার মাঝি। তিনি আমেরিকায় থাকাকালীন সময়ে আওয়ামীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি বলেন, রাজনীতি কিছু মানুষের কাছে জিম্মি হয়ে গেছে। আওয়ামীলীগ সেই ভূল করবে না। আমরা কখনও দলের কাছে সুবিধা নেইনি। তিনি উদাহারণ দিয়ে বলেন, এক সময় অনেক জমিদার ছিল কিন্তু আজ সেই জমিদার নেই। পরিবর্তন হয়েছে, আমিও আশাবাদী এই আসনে পরিবর্তন হবে। ঠাকুরগাঁও-২ আসনের জামাত বিএনপির প্রভাব বেশী, সেক্ষেত্রে কি ভাবে মোকাবিলা করবেন ? এক সময় সেটা ছিল কিন্তু এখন আর নেই। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার বড় ভাই আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন। কিন্তু সেই নির্বাচনে বর্তমান সংসদ নৌকা মার্কার বিরোধীতা করেছিলেন।
এছাড়াও এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন- ঠাকুরগাঁও-২ আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আলম টুলু, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্যের ছেলে মোঃ মাজাহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীর কুমার রায় এবং বর্তমান বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী আসলাম জুয়েল প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net