1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভুয়া ৪ ডিবি পুলিশ আটক, প্রতারণার সরঞ্জামাদি উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স

ভুয়া ৪ ডিবি পুলিশ আটক, প্রতারণার সরঞ্জামাদি উদ্ধার

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ২৮৮ বার

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ ডিবি কতৃক চারজন ভুয়া ডিবি পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার ভোর চারটার দিকে জেলার রামু থানাধীন জোয়ারিয়া নালা ইউনিয়নস্থ নুরপাড়া জামে মসজিদের দক্ষিনে কক্সবাজার-চট্টগাম গামী পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার
ঈদগাঁও ইউনিয়নের মধ্যম ভোমরিয়া ঘোনা এলাকার ছৈয়দ আহমদ এর ছেলে লুৎফুর রহমান (৩৪), রামু উপজেলার মন্ডলপাড়া গ্রামের মোঃ ফেরদৌস মিয়ার ছেলে মোহাম্মদ ইমরান হোসাইন(৩২), ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউপির খোদাইবাড়ী গ্রামের মকবুল আহমদ’র ছেলে মিজানুর রহমান (৩৪) এবং ঈদগাঁও ইউপি, ৭নং ওয়ার্ড দরগাহ পাড়া গ্রামের বশির আহমদ’র ছেলে মুফিজুর রহমান (৩০)।

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণাকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ নাসির উদ্দিনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।

এসময় আটকদের কাছ থেকে ১টি খেলনা পিস্তল,১টি কটি উদ্ধার এবং আসামীদের ব্যবহৃত ১ টি সিএনজি ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান,আটক আসামীগন প্রাথমিক তদন্তে ভূয়া পুলিশের পরিচয়ে ডিবি পুলিশের ছদ্দবেশে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে লোকজনদের আটক, টাকা আদায়সহ বিভিন্নভাবে হয়রানি করে আসছিল বলে স্বীকার করেন।

তথ্য মতে তাদের এসব অপকর্মের ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ পুলিশ বাহিনীর সুনাম চরমভাবে ক্ষুন্ন হচ্ছে ।

তিনি আরো জানান, অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। এসব চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে এ বিষয়ে রামু থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net